রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৭Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বহুদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন। অভিষেকের সঙ্গে নিমরত কৌরের পরকীয়ার অভিযোগ থেকে ঐশ্বর্যর নাম থেকে বচ্চন পদবি সরানো, জোরালো করেছে সব গুঞ্জন। তবে এসবের মাঝেই বচ্চন দম্পতির মান অভিমানের বরফ নাকি গলেছে। সম্প্রতি এক বিয়ে বাড়িতে অভিষেক-ঐশ্বর্যকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। আর এর মাঝেই কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তাঁরা? মুখ খুললেন জুনিয়র বচ্চন।
তারকাদের বিবাহ বিচ্ছেদের খবর আকছারই সামনে আসে। সেই তালিকায় অ্যাশ-অভিষেকের সংযোজন হওয়া নিয়ে রীতিমতো ঘুম উড়েছিল অনুরাগীদের। শোনা গেছিল, বচ্চন পরিবারের সঙ্গে থাকছেন না ঐশ্বর্য। কিন্তু বেশ কয়েকদিন আগে মুম্বইয়ের অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির হতেই বিচ্ছেদের সব গুঞ্জনে জল ঢেলে দেন রাই সুন্দরী।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। প্রথম সন্তানের ১৩ বছর পর বলিউডের অন্যতম চর্চিত জুটির ঘরে আসতে চলেছে নতুন অতিথি? অভিষেককে এই প্রশ্নই করেছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ তাঁর চ্যাট শো, 'কেস তো বানতা হ্যায়'-তে। রীতিমতো লজ্জায় লাল হয়ে জবাব দেন ‘আই ওয়ান্ট টু টক’ অভিনেতা।
বন্ধু অভিষেককে রীতেশ জিজ্ঞেস করেন, 'অমিতাভ, ঐশ্বর্য, আরাধ্যা সহ আপনার নামও 'এ' অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের নয় কেন?' উত্তরে 'ধুম'-র অভিনেতা বলেন, 'এটাই যেন প্রথা হয়ে গিয়েছে। পরবর্তী প্রজন্ম এলে হয়তো বদলে যাবে।’ আর তখনই মাঝপথে অভিষেককে থামিয়ে রীতেশ বলেন, ‘আরাধ্যার পরে তাহলে নতুন অতিথি আসছে?’ বেশ লাজুক সুরে অভিষেক উত্তর দেন, ‘না, এখন আর নয়। আমার বয়সটা তো খেয়াল রাখো'।
শোনা গিয়েছে নাকি 'গ্রে ডিভোর্স'-এর পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বর্য। দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোনও দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, সেই প্রক্রিয়াকে 'গ্রে ডিভোর্স' বলা হয়। এক্ষেত্রে অভিষেক-ঐশ্বর্যর বিয়ের বয়স প্রায় ১৬। তাঁরাও নাকি এই পথেই হাঁটছেন। তবে আপাতত সেই সমস্ত জল্পনার খানিকটা থিতু হয়েছে বলেই মত অনুরাগীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি