বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদ কাম্বলিকে মঞ্চে দেখে শিহরিত দেশের ক্রিকেটমহল।
একসময় শচীন তেণ্ডুলকরের থেকেও প্রতিভাবান ধরা হত কাম্বলিকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক হওয়ার পর থেকেই কাম্বলি ধীরে ধীরে সরে যান ভারতীয় ক্রিকেট থেকে।
মাদকাসক্ত হয়ে পড়েন। স্ত্রীকে মারধর করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। রিহ্যাবে যেতে হয় তাঁকে। সম্প্রতি আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময়ে তাঁর কথা আটকে যাচ্ছিল। একসময়ের প্রিয় বন্ধু শচীনের হাত চেপে ধরেন তিনি। মাস্টার ব্লাস্টার হাত ছাড়িয়ে চলে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টারের গতিপথের দিকে।
কাম্বলিকে দেখে সহানুভূতিশীল অনেকে। ওয়াঘার ওপারও আশঙ্কিত তাঁর পরিস্থিতি দেখে। কাম্বলির মতো অবস্থা যেন আর কারও না হয়, সেই প্রার্থনাই সবার। ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে চিন্তিত পৃথ্বী শ-কে নিয়ে। তিনিও একসময়ে ছিলেন বিস্ময়বালক। কিন্তু ধীরে ধীরে তিনিও বিপথগামী হন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেয়। এবারের আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তবুও তিনি অবিক্রিতই থেকে যান। তাঁর ছেলেবেলার কোচ বলেন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা না থাকার জন্যই দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও পৃথ্বী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ভারতের তরুণ তারকা অবস্থা দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত। পাক মুলুক থেকে পৃথ্বীর জন্য তাঁর পরামর্শ, নিজের খেলার উন্নতি ঘটাও। ক্রিকেটে ডুবিয়ে দাও নিজেকে।
বাসিত তাঁর ইউটিউবে বলেন, ''পৃথ্বী শ সাব, নিজেকে শুধরাও। তোমার বয়স ২৩-২৪ হবে। আমার ছেলের সমান বয়স তোমার। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না। তুমি ক্রিকেটার, তোমার অবস্থা দেখে আমি যন্ত্রণাকাতর। তুমি আমাদের পরিবারেরই অংশ। ওহে পুত্র, নিজেকে ক্রিকেটে ডুবিয়ে দাও। নিজের উন্নতি করো। আইপিএল নিলামে তোমাকে নেওয়া হয়নি, তাতে ক্ষতি কিছু হয়নি। নিজের উপরে আস্থা রাখ। পারফর্ম করো। কঠিন পরিশ্রম কখনও বিফলে যায় না।''
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে পৃথ্বী শ-কে। ওজন বেড়ে যাওয়ার জন্য মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়তে হয় পৃথ্বীকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রত্যাবর্তন ঘটে। বছরের গোড়ার দিকে আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পৃথ্বী শ। ৮টি ম্যাচে ১৯৮ রান করেন তিনি। দেশ বিদেশ থেকে পৃথ্বীর জন্য শুভেচ্ছা ও পরামর্শ ভেসে আসছে। এর মধ্যেই বাসিত আলি তাঁকে জানালেন, নিজেকে বদলে ফেলো। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি