রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৮ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এক নদীর অপমৃত্যু, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং এক মা-হারা কিশোর। সঙ্গে এক ইতালীয় লেখক-পরিচালক। সবকিছুকে এক সুতোয় বেঁধেই গৌতম ঘোষের নতুন ছবি ‘পরিক্রমা’। প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি এই ছবির গল্পের নির্যাস পরিচালক পান তাঁর ইতালীয় বন্ধু সেরজোর লেখায়। রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছিল পরিক্রমা নিয়ে এক আলোচনা সভা। সেখানেই গৌতম ঘোষের কথায় জানা গেল, বহু বছর আগে যখন এই ছবির গল্প তিনি পড়েন তখন থেকেই এই বিষয়ে ছবি তৈরির পরিকল্পনা তাঁর মাথায় ছিল। এবারে গিয়ে তাঁদের সেই পরিক্রমা সম্পূর্ণ হল।
এ ছবি জুড়ে রয়েছে ‘নর্মদা বাঁচাও আন্দোলন’। সেই ঘটনার সঙ্গে জুড়ে যায় মা-হারা কিশোর লালার কথা। 'পরিক্রমা'তে রয়েছেন বিখ্যাত 'পারাদিসো', 'মারাদোনা' ছবিখ্যাত জনপ্রিয় ইতালীয় অভিনেতা মার্কো লিওনার্দি, চিত্রাঙ্গদা সিংহ এবং ‘লালা’ আরিয়ান বাদকুল। অবশ্য গৌতমের দাবি, “এটা রাজনৈতিক কোনও ছবি নয়। গণতান্ত্রিক দেশে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিশ্চয়ই কোনও বিষয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। এই ছবির মাধ্যমে তাই বেশ কিছু প্রশ্ন আমি তুলেছি।”
পরিচালকের কথায়, “পরিক্রমার মধ্যে নিবিড়ভাবে রয়েছে ইতালি-ভারত। নর্মদা নদী ঘিরে সমস্যার পাশাপাশি রয়েছে মা-হারা কিশোরের করুণ আবহ। রয়েছে ইতালীয় অভিনেতার সঙ্গে বলি-অভিনেত্রী এবং ইন্দোরের এক লাজুক কিশোর। আর এই অর্কেস্ট্রার আমি কন্ডাক্টর। শুধু টিউনটা ঠিক রাখার চেষ্টা করে গিয়েছি অনবরত। এই ছবি আদতে এক যাত্রার গল্প বলে।”
এই আলোচনা সভা ছিল আদতে ছবির গল্প বলার পাশাপাশি শুটিংয়ের নানা স্মৃতির সরণিতে ঢুঁ মারা। এবং কত সব রঙিন স্মৃতি। থেকেই জানা যায় ২০২০ সালে বিশ্বজুড়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আগে ছবির ইতালির অংশের শুটিং সারা হয়ে গিয়েছিল। এরপর এই দীর্ঘ বিরতির কারণে 'লালা' চরিত্রের জন্য অডিশন নেওয়া কিশোর ছেলেরা ততদিনে প্রায় যুবক। এবং প্রযোজকও বদল। যাই হোক, তারপরেই আরিয়ান বাদকুলের খোঁজ পাওয়া। ‘লালা’র মুখেই শোনা গেল শুটিংয়ের এক মজাদার কিসসা। তখন শুটিং চলছে। ‘লে লো, লে লো!’ হাঁক পেড়ে টুকিটাকি জিনিস ফেরি করছে সে। এমন সময় দু’জন ব্যক্তি এসে তার থেকে কিছু মাল কিনে ৫০০ টাকার নোট হাত ধরিয়ে দেয়। এতটাই ‘সত্যি’ ছিল এই কিশোরের অভিনয়। অবশ্য ‘কত’ শুনতেই এক দৌড়ে ওই দুই ব্যক্তির কাছে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে এসেছিল সে। স্বভাবতই টাকা ফেরত পেয়ে এবং সেইসঙ্গে সত্যিটা জানতে পেরে হতভম্ব হয়ে গিয়েছিলেন ‘লালা’র ওই দুই ক্রেতা!
‘পরিক্রমা’তে ইতালীয় লেখক-পরিচালক আলেসান্দ্রোর ভূমিকায় রয়েছেন মার্কো লিওনার্দি। পরিবার বলতে মা-হারা তাঁর কিশোর ছেলে। ওদিকে, ভারতে এসে ঘটনাচক্রে লালার সঙ্গে যখন তাঁর পরিচয় হয়, দেখা যায় তাঁর ছেলে ও লালা সমবয়সী। নর্মদা নদীকে ঘিরে এই পরিক্রমা তাঁকে উপলব্ধি করায় যে কিশোর তাঁর মা-কে হারিয়েছে এবং যে কিশোর তাঁর মাতৃভূমিতে থাকার অধিকার হারিয়েছে তাদের দু’জনের যন্ত্রণা কোথাও একেবারে এক। কোনও বিন্দুতে গিয়ে সেই যন্ত্রণা মিলে যায়।
মার্কো লিওনার্দি জানান,ভারতে মধ্যপ্রদেশ-সহ নানা জায়গায় শুটিং চলেছে এই ছবির। এবং যত শুটিং গড়িয়েছে, যত তিনি নর্মদার মনোমুগ্ধকর রূপ থেকে মনখারাপ করা রূপ দেখার সাক্ষী হয়েছেন, এই ছবির সঙ্গে তত তিনি একাত্ম হয়েছেন। ‘মারাদোনা’-খ্যাত অভিনেতার কথায়, “এই ছবির প্রস্তাব পেয়ে প্রথমে নর্মদা নদী সম্পর্কে নানা বইপত্র পড়া শুরু করি। খুঁটিয়ে তথ্য জোগাড় করা শুরু করি। এরপর যখন ধীরে ধীরে শুটিং লোকেশন বদল হতে হতে একসময় নর্মদা নদীকে প্রায় মৃত অবস্থায় আবিষ্কার করি, তখন অসম্ভব কষ্ট পেয়েছিলাম।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি