বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

That cost us the match, says Rohit Sharma

খেলা | এই কারণেই অ্যাডিলেডে হারতে হল ভারতকে, সাংবাদিক বৈঠকে জানালেন রোহিত

KM | ০৮ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথে ২৯৫ রানের ব্যবধানে জয়ের পরে অ্যাডিলেডে থমকে গেল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন তাঁরা ভাল ব্যাট করেননি, অন্যদিকে অস্ট্রেলিয়া বেশ ভাল ব্যাটিং করেছে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। 

বিরাট কোহলি রান পাননি। রোহিত শর্মা মিডল অর্ডারে নেমে ব্যর্থ হন। রোহিত বলেন, ''হতাশাজনক সপ্তাহ আমাদের জন্য। ম্যাচটা জেতার মতো খেলতে পারিনি আমরা। অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক ভাল খেলেছে। ম্যাচে এমন কিছু সময় এসেছিল যখন আমরা ম্যাচের দখল নিতেই পারতাম। কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি। আর তার ফলেই আমাদের হাত  থেকে ম্যাচ বেরিয়ে যায়।'' 

সিরিজে এখন সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে শুরু হবে তৃতীয় টেস্ট। খুব বেশি হাতে সময় নেই। আড়াই দিনে অ্যাডিলেড টেস্ট শেষের পরে বরাট কোহলি শুরু করে দিয়েছেন ব্রিসবেন টেস্টের প্রস্তুতি। নেটে গিয়ে ঘাম ঝরিয়েছেন বিরাট। 

কোহলিকে নেট করতে দেখে সুনীল গাভাসকর বলেন, ''আজ নেটে গিয়ে কোহলি ক্রিকেটের প্রতি নিজের নিষ্ঠা, একাগ্রতা দেখাল। সবার কাছ থেকে এটাই আমি দেখতে চাই। কোহলি রান পায়নি ঠিকই। ভারতের হয়ে কোহলি যা অর্জন করেছে এবং দেশের হয়ে যেভাবে খেলছে, তার জন্য ও গর্বিত। রান না পাওয়ায় নেটে গিয়ে অনুশীলন শুরু করেছে কোহলি।'' ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। 

ব্রিসবেনে অতীতে ভাল মুহূর্ত উপহার দিয়েছে ভারত। রোহিত বলছেন, ''ব্রিসবেনের দিকে তাকিয়ে আমরা। খুব বেশি সময় নেই আমাদের হাতে। অতীতে আমরা কী করেছি, সেটা স্মরণ করেই খেলতে নামব ব্রিসবেনে।''

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া