বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৮ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৮Krishanu Mazumder
মোহনবাগান-২ নর্থইস্ট-০
(মনবীর, লিস্টন)
আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান। স্প্যানিশ নেস্টর, মরোক্কোর আলাদিন যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সেই দলকে শীতের গুয়াহাটিতে গিয়ে হারাল মোহনবাগান।
তাই আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান বললেও অত্যুক্তি করা হবে না। নর্থইস্ট ইউনাইটডকে মাটি ধরিয়ে সাপ-লুডোর আইএসএলে ফের একনম্বরে পৌঁছে গেল মোহনবাগান।
গতকাল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২৪ ঘণ্টারও কম সময়ে মোহনবাগান ফের বেঙ্গালুরুকে স্থানচ্যুত করে শীর্ষ স্থান দখল করে নিল।
ডুরান্ড কাপে এই নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল মোহনহাগানকে। ২-০ গোলে এগিয়ে থাকা মোহনবাগানকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয়ার্ধে ২-২ করে নর্থ ইস্ট। ফলে ডুরান্ড ফাইনাল গড়িয়েছিল পেনাল্টি শুট আউটে। নর্থ ইস্টের বার আগলানোর দায়িত্বে থাকা গুরমীত ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন ডুরান্ড ফাইনালে। তার পরে অবশ্য অনেক জল গড়িয়ে গিয়েছে। পালতোলা নৌকা তরতরিয়ে এগোচ্ছে।
শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। পুরোটা না গেলেও কিছুটা তো বোঝা যায়ই। শুরুতেই লিস্টন কোলাসোর শট নর্থইস্টের পোস্টে আছড়ে পড়ে। পেত্রাতোসের পাস থেকে লিস্টন প্রায় গোল করে ফেলেছিলেন কিছু পরে।
নর্থ ইস্টও সুযোগ পেয়েছিল গোল করার। আলাদিনের কাছ থেকে বল পেয়ে বক্সের ভিতরে শট নিয়েছিলেন নেস্টর। কিন্তু মোহনবাগানের গোলে দাঁড়ানো কাইথ তখন বিশাল হয়ে উঠেছেন। শরীর ছুড়ে তিনি বাঁচান মোহনবাগানকে।
দুই দলই একে অপরের পরীক্ষা নেয় প্রথমার্ধে। গোল করার সুযোগও এসে গিয়েছিল দু'দলের কাছে। কিন্তু গোলের দেখা মেলেনি প্রথমার্ধে। বিরতির সময়ে পেদ্রো বেনালির পেপ টক বদলে দেয় তাঁর সেনানীদের শরীরী ভাষা। ডুরান্ড কাপেও তা দেখা গিয়েছিল। এদিনও বিরতির পরে নর্থ ইস্টই প্রাধান্য দেখাচ্ছিল।
কিন্তু এই মোহনবাগান যে সব অর্থেই ভিন্ন দল। ম্যাচ উইনারের সংখ্যাধিক্য বেশি। ৬৫ মিনিটে মনবীর সিংয়ের দুর্দান্ত গোল এগিয়ে দেয় মোহনবাগানকে। ডান দিক থেকে বল ধরে একক দক্ষতায় নর্থ ইস্টের ডিফেন্স নিয়ে ছেলেখেলা করেন জাতীয় দলের এই উইঙ্গার। তার পরে বাঁ পায়ের রামধনুর মতো শট আছড়ে পড়ে নর্থ ইস্টের জালে। গুরমীত পাখির মতো শূন্যে শরীর ছুড়ে দিলেও বলের নাগাল পাননি।
খেলার গতির বিপরীতে ওরকম দুর্দান্ত একটা গোল হয়ে গেলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এর ৬ মিনিটে পরে লিস্টন কোলাসো শেষ পেরেকটি পুঁতে দেন। বাঁ দিক থেকে বল ধরে পায়ের কাজে দীনেশ সিংকে মাটিতে ফেলে বাঁক খাওয়ানো শটে ২-০ করেন। ম্যাচের শুরু থেকে লিস্টন চেষ্টা করছিলেন। অবশেষে তাঁর ফল পেলেন। দুই উইঙ্গারের বিস্ময় গোলে তিন পয়েন্ট এল বাগানে। আইএসএলের পয়েন্ট টেবিল বলছে, মোহনবাগান ও বেঙ্গালুরুর পয়েন্ট একই। দু'দলের ঝুলিতে ২৩ পয়েন্ট। কিন্তু মোহনবাগান খেলেছে ১০ ম্যাচ। সুনীল ছেত্রীর দল সেখানে এক ম্যাচ বেশি খেলেছে।
রবি সন্ধ্যায় গ্যালারিতে হাজির ছিলেন নর্থইস্টের মালিক জন আব্রাহাম। মাঠ ভর্তি সমর্থকের শব্দব্রহ্ম। কিন্তু মোলিনার মোহনবাগান যে সংকল্পের আরেক নাম। মনবীর-লিস্টনদের থামানোর সাধ্যি আছে কারওর!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি