রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৩Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: শাশুড়ি-বউমার সম্পর্ক মানেই আদায়-কাঁচকলায়! তাই বলে জন্মদিনে শর্মিলা ঠাকুরকে সটান ‘গ্যাংস্টার’ তকমা দিলেন করিনা কাপুর! রীতিমতো সমাজ মাধ্যমে ছবিও পোস্ট করলেন সইফ পত্নী। শাশুড়ির সঙ্গে বেবোর ‘আজব’ রসায়ন দেখে হকচকিত নেটপাড়া।
তাহলে বিষয়টা একটু খোলসা করে বলা যাক। রবিবার ৮ ডিসেম্বর ৭৯-তে পা রাখলেন পতৌদি বেগম শর্মিলা ঠাকুর। শাশুড়িকে খানিকটা মজার ছলে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বউমা করিনা কাপুর। এদিন বিনা মেকআপে একেবারে ঘরোয়া পোশাকে পতৌদি ম্যানশনের অন্দরমহল থেকে শর্মিলার সঙ্গে ছবি পোস্ট করেন করিনা।
বাস্তবে শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর বেশ ভাল সম্পর্ক। এজিন তিনটি ছবির মধ্যে একটিতে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে খোশমেজাজে রয়েছেন তিনি। আরেকটিতে শর্মিলার চোখে সানগ্লাস। শেষের ছবিতে নাতি জেহকে আদর করছেন ঠাকুমা। এমন তিন ছবির ক্যাপশনেই ‘হিরোইন’ লিখেছেন, ‘সবচেয়ে কুল গ্যাংস্টার কে? আমার বলার প্রয়োজন আছে? হ্যাপি বার্থ ডে। সবচেয়ে সেরা।’ আর এই মনকাড়া ক্যাপশন থেকেই স্পষ্ট যে, নবাব পরিবারের শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বেশ মধুর।
২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনা কাপুরের। এর আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। শোনা যায়, অমৃতা ও শর্মিলার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তবে ছেলের বর্তমান স্ত্রীর সঙ্গে বেশ ভাল সম্পর্ক শর্মিলার। যার প্রতিফলন অভিনেত্রীর সমাজ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে।
এদিন ‘কাশ্মীর কি কলি’ র অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন আরও অনেক তারকা। মেয়ে সোহা আলি খান থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই শর্মিলাকে শ্রদ্ধা-ভালবাসা জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি