বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৮ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে খেলেননি। জিতেছিল ভারত। অ্যাডিলেডে তিনি ফিরলেন। দলকে নেতৃত্ব দিলেন। কিন্তু ভারত হার মানল আড়াই দিনেই। অধিনায়ক রোহিত শর্মা নিন্দিত। তাঁর দিকে ধেয়ে এল সমালোচনা। ব্যাটিং করতে নেমেও ব্যর্থ হিটম্যান। নিজে ওপেন করতে না গিয়ে পাঠিয়েছিলেন লোকেশ রাহুলকে। রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, রোহিত শর্মার অভিজ্ঞতা কাজে লাগবে মিডল অর্ডারে। কিন্তু রোহিতের ব্যাট চলল না।
এই পরিস্থিতিতে রোহিতের সমর্থনে এগিয়ে এলেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং। ভাজ্জি বলেন, ''এত বড় খেলোয়াড় যখন রান পায় না, তখন চিন্তার কারণ হয়। রোহিতের দক্ষতা রয়েছে, দেশের হয়ে অনেক রানও করেছে। এই ম্যাচে রান পায়নি রোহিত। আগের সিরিজেও রান ছিল না ওর ব্যাটে। রান না পেলে ব্যাটারের উপরে বাড়তে থাকে চাপ।''
হরভজন তাঁর অভিজ্ঞতা থেকে ভারত অধিনায়ককে পরামর্শ দিয়ে বলছেন, ''আমরা চাই না ভারত অধিনায়ক রান করার চাপে থাকুক,কারণ রান না পেলে রোহিতের নেতৃত্বকে প্রভাবিত করতে পারে। আশা রাখি, ফর্মে ফিরবে রোহিত। ব্রিসবেনের পরিস্থিতি রোহিতের জন্য উপযুক্ত হতে পারে। অ্যাডিলেডের স্মৃতি পিছনে ফেলে আরও ভাল কীভাবে করা যায় ভবিষ্যতে বা আরও ভাল কীভাবে খেলতে পারে দল, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। রোহিতের ফর্মের থেকে দল অনেক বেশি গুরুত্বপূর্ণ।''
একসময়ে রোহিতের নেতৃত্ব প্রশংসিত হত। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে সেই যে হারতে শুরু করেছেন হিটম্যান, অস্ট্রেলিয়াতেও সেই ধারা অব্যাহ। আর দল হারতে শুরু করলে কাঠগড়ায় তোলা হয় অধিনায়ককেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি