রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৯Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: গত শুক্রবার ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। ইতিমধ্যেই ‘পুষ্পা ১’-এর আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে সিক্যুয়েল ছবিটি। এরই সঙ্গে দ্রুততম ভারতীয় ছবি হিসাবে ঠাঁই পেয়েছে পাঁচ কোটির ক্লাবে।বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘পুষ্পা ২’।  

২০২১ সালে ‘পুষ্পা ১’-এর হাত ধরে শুরু হয় অল্লু অর্জুনের উত্থান। এবারও আল্লু, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত ফল করছে। সুকুমারের পরিচালনায় ছবিটি নিয়ে বেশ ইতিবাচক রিভিউ সামনে এসেছে। ছবির অফিসিয়াল পেজে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে পাঁচশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলার সুখবর শেয়ার হয়েছে। হ্যাশট্যাগে দেওয়া হয়েছে ‘রেকর্ড রাপ্পা রাপ্পা’।

শেষ খবর অনুযায়ী, মাত্র দু’দিনে সারা বিশ্বে প্রায় সাড়ে চারশো কোটি টাকা আয় করে ‘পুষ্পা ২: দ্য রুল’। তারপর পাঁচশো কোটি ছুঁতে পারার সেই মুহূর্ত আসা ছিল শুধুই সময়ের অপেক্ষা। অবশেষে রবিবারের রিপোর্টে হল অপেক্ষা অবসান। শনিবার, ছবিটি ভারতে আয় করেছে প্রায় ১১৫.৫৮ কোটি টাকা। যার মধ্যে শুধুমাত্র হিন্দি ভার্সান থেকে এসেছে আয় হয়েছে ৭৩.৫ কোটি টাকা। আপাতত ‘পু্ষ্পা ২’এর যে রকেটের গতিয়ে ব্যবসা বাড়ছে তাতে শীঘ্রই ছবিটি হাজার কোটি মাইলস্টোনও ছুঁয়ে ফেলতে পারে বলে মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, আপাতত শুধু মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’র টু-ডি ভার্সন। ছবির থ্রি-ডি ভার্সনের মুক্তি আপাতত পিছিয়ে করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। কেন পিছোল ‘পুষ্পা ২’র থ্রি-ডি ভার্সনের মুক্তির তারিখ? জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ফরম্যাটের ভার্সনটি পুরোপুরি তৈরি হয়নি। শেষমুহূর্তের ‘ব্রাশ আপ’ চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া