সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | Euro Cup: ইউরোর ড্রয়ের মাঝেই বিকট শব্দ, লজ্জায় মুখ ঢাকলেন বিশ্বকাপজয়ী

Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৩ ১৪ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইউরো কাপের ড্র চলাকালীন একী কাণ্ড! যে লজ্জায় মুখ ঢাকতে হল বিশ্বকাপজয়ীকে! জার্মানির হ্যামবার্গে তখনও চলছে ২০২৪ সালের ইউরোর গ্রুপ বিন্যাস। হঠাৎ থমকে যান সঞ্চালক। মঞ্চের বাইরে থেকে শোনা যায় বিকট শব্দ। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন উয়েফার ডিরেক্টর অফ কম্পিটিশনস জর্জিও মারচেত্তি। কথা বলতে বলতে তিনিও থেমে যান। মঞ্চে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড সিলভা। তিনি লজ্জায় মুখ ঢাকেন। সবাই অনুমান করতে পারছিলেন কীসের শব্দ। অস্বস্তিতে অনেকেই অন্যদিকে তাকান। কারণ সেটা শীৎকারের শব্দের মতো শোনায়। সুইৎজারল্যান্ডের নাম ঘোষণার পর এই আওয়াজ শুরু হয়। বেশ কয়েক মিনিট ধরে চলে। যদিও ক্ষণিকের বিরতির পর আবার অনুষ্ঠান শুরু হয়। পরে সোশ্যাল মিডিয়ায় একজন ব্রিটিশ হাস্যকৌতুক দাবি করেন, এই শব্দ তিনিই মোবাইলে করছিলেন। নেটমাধ্যমে নিজের ফুটেজও পোস্ট করেন। পরে টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে ইউরোর ড্রয়ের রিহার্সাল চলাকালীন তাঁকে ভেন্যুতে দেখা যায়। প্রসঙ্গত, উলভস এবং লিভারপুলের মধ্যে ম্যাচ চলাকালীন বিবিসির লাইভ ব্রডকাস্টে এমনই শব্দ শোনা গিয়েছিল। সেটাও মোবাইলের শব্দ ছিল। বিবিসি যার জন্য পরে ক্ষমাপ্রার্থী হয়। ২০২১ সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট চলাকালীন মাঠে ঢুকে পড়ার জন্য দু"বছর ইংল্যান্ড এবং ওয়েলসের যাবতীয় স্পোর্টিং ইভেন্ট থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া