বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যত ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে সবথেকে কম সময়ে ম্যাচ শেষ হল অ্যাডিলেডে। দিন রাতের টেস্টে ভারতকে কার্যত ধরাশয়ী করে দশ উইকেটে ম্যাচ জিতল অজিরা। পারথে হারের পর সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন অধিনায়ক প্যাট কামিন্স। পারথে প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির পর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে বাধা হয়ে দাঁড়ালেন ট্র্যাভিস হেড। তাঁর শতরানে ভর করেই বড় লিড নেয় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসেও ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। ১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খোয়াজা এবং ম্যাকসুইনি ম্যাচ জিতিয়ে বেরিয়ে গেলেন। তৃতীয় দিনে ম্যাচ জেতানোর জায়গায় নিয়ে যেতে হলে মিরাকেল করতে হত ভারতকে। বড় রান করতে হত ক্রিজে থাকা নীতীশ রেড্ডি এবং ঋষভ পন্থকে। কিন্তু সেটা হল না এদিন। তৃতীয় দিনের প্রথম ওভারের শেষ বলেই স্লিপে ক্যাচ দিয়ে বসেন পন্থ। বড় লিডের আশা তখনই শেষ হয়ে যায়। বেশিক্ষণ ক্রিজে টেকেননি অশ্বিনও। এদিন সকাল থেকেই ভারতীয় লোয়ার মিডল অর্ডারকে শর্ট বল দিয়ে বারবার পরীক্ষার মুখে ফেলে অজিরা। পরিকল্পনা কাজেও লেগে যায়। শেষ পর্যন্ত আক্রমণের দিকে গিয়ে একটা চেষ্টা করেছিলেন নীতীশ রেড্ডি। তিনিও শিকার হন কামিন্সের।
১৮ রানের লিড নিয়ে অল আউট হয় ভারত। ব্যাট করতে নেমে চার ওভারেই জেতার রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হন ট্র্যাভিস হেড। আগামী শনিবার বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় ম্যাচ খেলতে ব্রিসবেনে নামবেন রোহিতরা। গোলাপি বল থেকে লাল বলে ফিরছে টেস্ট ক্রিকেট। তার আগে কড়া অনুশীলন পর্ব রয়েছে চিম ইন্ডিয়ার। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, আর দর্শকদের ভিড়ে অনুশীলন নয়। অর্থাৎ, গাব্বা টেস্টের আগে ক্লোজ ডোর অনুশীলন করবে টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি