রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bengali sionger iman chakraborty speaks her pride on bengal and bengali language

বিনোদন | ‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: গানে হোক বা কথায়, নিজের সোজাসাপ্টা ব্যক্তিত্বে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। বিভিন্ন সামাজিক প্রেক্ষিতে প্রতিবাদের ক্ষেত্রেও পিছপা হন না তিনি। বাংলা গানকে অপমান করতেই তাই মঞ্চ থেকে গর্জে উঠলেন গায়িকা। বাংলায় থেকে অপমান কিছুতেই মেনে নেবেন না তিনি। ইতিমধ্যেই ভাইরাল ইমনের এই ভিডিও। ঠিক কি ঘটেছিল সে দিন? 


ইমন বললেন, “কয়েকদিন ধরেই আমার শরীর খারাপ। সেই অসুস্থতা নিয়েই একটি অনুষ্ঠান করতে যাই। সকলেই সেখানে খুব উপভোগ করছিলেন। হঠাৎ করে একটি ছেলে, সম্ভবত তিনি অবাঙালি, বলে ওঠেন, ‘বাংলা গান শুনতে চাই না’। সেই সময় আমি একটি বাংলা গান সবে গাইতে শুরু করেছিলাম। গানটি শেষ করে তাই সেই কথাগুলো আমি বলি। আমার মন থেকেই কথাগুলো বলতে ইচ্ছে হয়েছিল। এবং এ কথাগুলো বলে আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই। আমি বাংলায় থাকি, এমনকি যতটুকু পরিচিতি পেয়েছি, এই বাংলা গানের জন্যই পেয়েছি। সেই কারণে আমি সবসময় কৃতজ্ঞ। 

“তবে গতকাল কথাগুলো বলার পর ভেবেছিলাম আবার হয়তো আমি ট্রোলড হব, তবে সামাজিক মাধ্যমে দেখলাম সকলেই খুব প্রশংসা করছেন, হয়তো এই কথাগুলো অনেকেরই মনের কথা। বাংলা ভাষা এবং এই রাজ্যের পাশে দাঁড়ানো উচিত। এই বাংলা ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, তাই আমাদের বাংলা ভাষা নিয়ে সবসময় গর্ব করা উচিত।” এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আগেও, সেই সময়ও প্রতিবাদ করেছেন ইমন। তবে এই ধরনের ঘটনায় কতটা আঘাত পান গায়িকা? ইমন জানালেন, “আঘাত তো অবশ্যই পাই। শিল্পী হওয়ার আগেও আমরা মানুষ। আমাদেরও রাগ-দুঃখ-অভিমান সব হয়। অনেক খারাপ ঘটনা আগে ঘটেছে কিন্তু তখন হয়তো মাথা ঠান্ডা রেখেছি, চুপ করে থেকেছি। তবে এবার আর পারিনি। এইবার প্রতিবাদ করায় সকলের জেনেছেন। তবে শিল্পীদের গন্ডারের চামড়া হয়ে গেছে, খারাপ কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু যখন খুব খারাপ লাগে তখন বলে ফেলি!” 

 

গত শুক্রবারের রাতে রাজারহাট অঞ্চলে চলছিল জমজমাট কনসার্ট। মঞ্চে ইমন চক্রবর্তী। নীচে ভিড় করে রয়েছে শ্রোতার দল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য ইমনকে বলা হয়! শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। রীতিমতো ঝাঁজিয়ে উঠে অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী  বলে উঠলেন, “জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না। এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত! '


এইটুকুতেই চুপ করে যাননি ইমন। জোর গলায় ওই বক্তার উদ্দেশ্যে বলেন, “ফালতুগিরি করো না! একদম করো না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, গুজরাটি শোনো, ইংরেজি গান শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? তুমি কে হে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো একদম করো না। সাহস থাকলে স্টেজে এসো। দেখি কত সাহস! বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া