বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তকে স্মরণ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে

Sampurna Chakraborty | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শনিবার কিংবদন্তি ফুটবল প্রশাসক প্রদ্যুৎ দত্তের জীবনী গ্রন্থ 'ফুটবলের কাঞ্চনজঙ্ঘা' প্রকাশিত হল। প্রতি বছরের মতো ময়দানের ক্লাবতাঁবুতে মিলন উৎসবের আয়োজন করেছিল জর্জ টেলিগ্রাফ ক্লাব। এবছরের অনুষ্ঠানে ভারতের ফুটবল প্রশাসক প্রদ্যুৎ দত্তের জীবন এবং অবদান উদযাপন করা হয়। একজন ফুটবল ব্যক্তিত্বের যাত্রাপথ, তাঁর কর্মকাণ্ড এই বইয়ে তুলে ধরা হয়েছে। তাঁর দূরদৃষ্টি এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতীয় ফুটবলকে নতুন রূপ দেয়। বইয়ের পাশাপাশি প্রয়াত প্রশাসকের জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। বই প্রকাশের আগে এই বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান আয়োজনের মূলে ছিলেন প্রদ্যুৎ দত্তের বড় ছেলে এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, 'আমার কাছে বাবা রোল মডেল ছিল। ফুটবল প্রশাসনে আমার পথিকৃৎ। উনি অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন। ৩০ বছর পর আজও যার প্রমাণ পাই। তাঁর বহু সিদ্ধান্ত বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলকে সঠিক পথে পরিচালিত করেছে।' 

কাকার পদাঙ্ক অনুসরণ করে ফুটবল প্রশাসনে আসেন সুব্রত দত্ত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে দীর্ঘ বছর উচ্চপদে ছিলেন। দায়িত্ব সহকারে সামলান আইএফএর সচিব পদ। প্রদ্যুৎ দত্তই ময়দানের এই সফল ফুটবল প্রশাসকের মেন্টর ছিলেন। সুব্রত দত্ত বলেন, 'উনি আমার মেন্টর ছিলেন। আমরা বন্ধুর মতো মিশতাম। ওনার দৃঢ়তা আমাকে আকর্ষিত করত। প্রায়ই ওনার কাছে ছুটে যেতাম। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতাম। আমার শিক্ষাগুরু ছিলেন। প্রয়াত হওয়ার ৩০ বছর পরও এত জনপ্রিয়তা, ওনার বই প্রকাশ উপলক্ষে এত লোকের সমাগম, বলে দিচ্ছে সবাই তাঁকে কতটা সম্মান এবং শ্রদ্ধা করত। আমি ক্রীড়া প্রশাসনে যতটা করতে পেরেছি, তার অনেকটাই ওনার অবদান। এমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেগুলো আমরা আজও অনুসরণ করে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারব।'

জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে ক্রীড়া এবং রাজনীতি মহল মিলে মিশে একাকার। এক ছাদের তলায় তারকার মেলা। শনিবাসরীয় সন্ধেয় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী এবং সাংসদ পার্থ ভৌমিক, সাংসদ প্রসূন ব্যানার্জি, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক মদন মিত্র। এছাড়াও ছিলেন ক্রিকেট এবং ফুটবলের প্রসাশক, ক্লাব কর্তা, প্রাক্তন খেলোয়াড়রা। ছিলেন কল্যাণ চৌবে, অভিষেক ডালমিয়া, অজিত ব্যানার্জি, সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, অনিন্দ্য দত্ত, সৃঞ্জয় বসু, দেবব্রত সরকার, আমিরুদ্দিন ববি, মহম্মদ কামারুদ্দিন, রাজু আহমেদ, নবাব ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন, কৃষ্ণেন্দু রায়, রহিম নবি, মেহতাব হোসেন প্রমুখ। এছাড়াও আইএফএ সহ ময়দানের সমস্ত ক্লাবের ছোট বড় কর্তারা উপস্থিত ছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া