বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Virat Kohli was visibly miffed after Mitchell Marsh was controversially given not out

খেলা | যত কাণ্ড অ্যাডিলেডে,আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি

KM | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। 

রবিচন্দ্রন অশ্বিনের বল মিচেল মার্শের প্যাডে লাগে। ফিল্ড আম্পায়ার ইলিংওয়ার্থ আউট দেননি। টিম ইন্ডিয়া ডিআরএস নেয়। থার্ড আম্পায়ার কেটেলবরো ভাল করে ভিডিও দেখার পরে মার্শকে আউট দেননি। তবে স্নিকোতে দু'ধরনের শব্দ পাওয়া গিয়েছে। মার্শকে নট আউট দেওয়ার এহেন সিদ্ধান্তে অসন্তুষ্ট হন কোহলি। তিনি  আম্পায়ার ইলিংওয়ার্থের সঙ্গে তর্ক জুড়ে দেন।

কোহলি আম্পায়ার ইলিংওয়ার্থকে প্রথম টেস্টে লোকেশ রাহুলের আউটের কথা স্মরণ করিয়ে দেন। পারথ টেস্টে লোকেশ রাহুলের আউট নিয়ে বিতর্ক ছিল। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেন কোহলি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''কেএল-এর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল পারথে। দুটো স্পাইক শোনা গিয়েছিল। একটা ব্যাটের, একটা প্যাডের।'' 

অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের শেষে প্রচণ্ড চাপে ভারত। শনিবার ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১২৮। এখনও ২৯ রানে পিছিয়ে। ক্রিজে আছেন ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডি। এই জায়গা থেকে টেস্ট বাঁচানো কঠিন। যদি না তৃতীয় দিন কোনও মিরাকেল হয়। বর্ডার-গাভাসকর ট্রফির দিন-রাতের টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে ছিল ভারত। দ্বিতীয় দিন খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হল। একই সঙ্গে রোহিত শর্মার কয়েকটা ভুল পার্থক্য গড়ে দেয়। গোলাপী বলের টেস্ট জিতে সিরিজে অজিদের সমতা ফেরানো শুধুই সময়ের অপেক্ষা।

অ্যাডিলেডে গোলাপী বলে গোধূলি লগ্নে ব্যাট করা কঠিন জানাই ছিল। একের পর এক অজি বোলারদের ফাঁদে পা দিলেন ভারতীয় ব্যাটাররা। শেষ সেশনে হারাল ৫ উইকেট। স্টার্ক, কামিন্সদের পেস এবং সুইং খেলতে ব্যর্থ বিরাট, রোহিতরা।‌ বলের মুভমেন্টই বুঝতে পারেনি অধিকাংশ ব্যাটার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া