রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘ছোট্ট মনে কষ্ট চেপে...’, মেয়ের জন্মদিনে আবেগঘন শ্রীলেখা, প্রাক্তন স্বামীকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: মাতৃত্বের ১৯ বছর পার করলেন শ্রীলেখা মিত্র। চোখের নিমিষে যেন কেটে গেল এতগুলো বছর। শনিবার ৭ ডিসেম্বর অভিনেত্রীর মেয়ে ঐশীর জন্মদিন। বিশেষ এই দিনে পুরনো স্মৃতিতে ডুব দিলেন শ্রীলেখা। একমাত্র সন্তানের জন্মদিনে প্রাক্তন স্বামী ও মেয়েকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন তিনি। 

২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শ্রীলেখার। স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ হলেও সম্পর্কে তিক্ততা আনেননি অভিনেত্রী। শ্রীলেখা ও তাঁর প্রাক্তন স্বামীর একমাত্র মেয়ে মাইয়্যা (ডাকনাম)। বিচ্ছেদের পরও কীভাবে সুন্দর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় বরাবর বুঝিয়ে দিয়েছেন শ্রীলেখা। জন্মদিনে বাবা ও মায়ের সঙ্গে মেয়ের ছোটবেলার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। 

শ্রীলেখার শেয়ার করা ছবি সবই পুরনো। যা জুড়ে রয়েছে প্রচুর স্মৃতি। মেয়ের ৫ মিনিট বয়স থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে একটি ছবিতে তাঁর প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে রয়েছে একরত্তি। গোলগোল চোখে বেশ ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে খুদে। নীচে ক্যাপশনে লেখা, ‘বয়স তখন ৫ মিনিট’। আবার মেয়ের বড় হয়ে ওঠার নানান মুহূর্তের ছবি, মেয়ের সঙ্গে মায়ের ছবিও তুলে ধরেছেন। 

মাত্র ৮ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের সাক্ষী ছিল মাইয়্যা। সেই প্রসঙ্গ টেনেই এদিন মেয়ের জন্মদিনে আবেগঘন হয়ে পড়েন শ্রীলেখা। পোস্টে লেখেন, 'ছোট্ট মনে কষ্ট নিয়ে বেড়ে উঠেছে, মানুষের মত মানুষ হয়েছে, আমাদের তিনজনের এই ছোট্ট ইউনিটটা অনেক ঝড় ঝাপটা সামলেও বহাল আছে এবং থাকবেও। আশীর্বাদ করবেন সবাই '। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া