বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টে রেকর্ডবুকে নাম তোলেন ট্রাভিস হেড। দিন-রাতের টেস্টে দ্রুততম শতরানের নজির গড়েন বাঁ হাতি অস্ট্রেলিয়ান ব্যাটার। গ্যালারিতে বসে স্বামীর এই সাফল্যের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত জেস হেড। পরিবার এবং পছন্দের মানুষদের সামনে ভারতের বিরুদ্ধে আরও একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন অজি তারকা। এই মুহূর্ত সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে হেডের এবং তাঁর স্ত্রীর কাছে। কারণ এদিন এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন তাঁদের পুত্র হ্যারিসন। প্রথমবার মাঠে বাবার খেলা দেখতে এসেছিলেন পাঁচ সপ্তাহের সদ্যোজাত সন্তান। সেই কারণেই আরও উচ্ছ্বসিত হেডের স্ত্রী। জেস বলেন, 'অসাধারণ অনুভূতি। অ্যাডিলেডে শতরান করার থেকে ভাল আর কিছু হয় না। ট্রাভিস এবং আমার এটা হোম গ্রাউন্ড। ওর জন্য বিশেষ জায়গা। ওর পছন্দের মাঠগুলোর মধ্যে অন্যতম। পরিবার এবং বন্ধুদের সামনে এই অনবদ্য ইনিংস খেলা সত্যিই দারুণ অনুভূতি। বিশেষ করে আমাদের সদ্যজাত সন্তানের সামনে।'
অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ রান হেডের। ১৪১ বলে ১৪০ করেন। স্ট্রাইক রেট ৯৯.২৯। দিন-রাতের টেস্ট ম্যাচে এটা তাঁর তৃতীয় শতরান। এই ফরম্যাটে সবচেয়ে বেশি একশোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হেড। একনম্বরে মার্নাস লাবুশেন। চারটে সেঞ্চুরি রয়েছে তাঁর। শতরানের পর একটি বিশেষ সেলিব্রেশন করেন হেড। তাঁর স্ত্রী জানান, কাকতালীয় ভাবে তাঁদের বড় সন্তান মিলারের প্রথম মাঠে আসার দিনও শতরান করেন হেড। মিলারের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে একইভাবে সেলিব্রেট করেন। জেস বলেন, 'মিলার হওয়ার পর ও একই সেলিব্রেশন করেছিল। যতদূর মনে পড়ছে, মিলার যেদিন প্রথমবার মাঠে এল, সেদিনও ও শতরান করেছিল। এবার হ্যারির প্রথম ম্যাচেও সেঞ্চুরি করল। এটা স্পেশাল।' আপেক্ষিক দৃষ্টিতে শান্ত স্বভাবের মনে হলেও জেস জানান, খুব ভয়ে ছিলেন। হেডের বাবা, মা, ভাই, বোনরা ছাড়াও পরিবারের অনেকে শনিবার অ্যাডিলেডে উপস্থিত ছিল। তাঁদের চোখের সামনে এই মাইলস্টোন আরও স্পেশাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি