বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে চলছে জোর চর্চা। কিন্তু রবিবার হো চি মিন সিটিতে ভারত ফুটি খেলার সেমিফাইনাল খেলতে নামবে ভারত, তার খবর কি কেউ রাখেন!
এত পর্যন্ত পড়ে অনেকেই অবাক হতে পারেন! মনে প্রশ্ন জাগতে পারে ফুটি খেলা বিষয়টা কী? নাম আসলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল। ফুটি খেলা নামেও তা পরিচিত।
দেখলে মনে হবে রাগবি। আসলে তা রাগবি নয়। ফুটবল, বাস্কেটবল, রাগবি-সহ একাধিক খেলার সমাহারে এই ফুটি।
স্যর ডনের দেশে দারুণ জনপ্রিয়। অজি অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্করা তাঁদের ফিটনেস বাড়ানোর জন্য অনুশীলনে ফুটি খেলেই ঘাম ঝরান।
একসময়ে কিংবদন্তি প্রয়াত স্পিনার শেন ওয়ার্নও খেলেছেন অস্ট্রেলিয়ান রুলস ফুটবল। পরবর্তীতে ক্রিকেট হয়ে ওঠে তাঁর যৌবনের উপবন আর বার্ধক্যের বারাণসী।
আরেক কিংবদন্তি অজি ক্রিকেটার রিকি পন্টিংয়ের হাত ধরেই অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা ফুটি শাখাপ্রশাখা মেলে এই বঙ্গে, থুড়ি এই দেশে।
এহেন ফুটিতে ভারতীয় দল দাপট দেখিয়ে এএফএল এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলেছে। রবিবার জাপানের বিরুদ্ধে শেষ চারের লড়াই। সেই লড়াইয়ের আগে রীতিমতো ফুটছে ভারতের ছেলেরা।
সেমি-যুদ্ধে নামার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সুদীপ চক্রবর্তী বলছিলেন, ''জাপান খুব শক্তিশালী দল। দারুণ গতি ওদের। কিন্তু জাপানকে বেগ দিতে তৈরি আমরাও।''
প্রাক্তন ভারত অধিনায়ক আবার এই দেশে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাও। টাইমমেশিনের সাহায্য না নিয়ে আজকাল ডিজিটাল-কে তিনি হো চি মিন সিটি থেকে বলছিলেন, ''এবারই প্রথমবার এএফএল এশিয়া কাপ হচ্ছে। তিন বছর অন্তর অন্তর বিশ্বকাপ হয়। এতদিন পর্যন্ত বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ইস্ট টিমরকে হারানো। কিন্তু এবারের এশিয়া কাপে অতীতের সব পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে আমাদের ছেলেরা।''
সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করার পথে ভারত ৬১-২২-এ মাটি ধরিয়েছে ভিয়েতনামকে। চীনকে ১১০-০৩-এ উড়িয়ে দিয়েছে। ভারতের হেড কোচ সুধশীল মিত্র আশাবাদী দল ভাল খেলবে শেষ চারে। তিনিও দেশের প্রাক্তন খেলোয়াড়।
ভারতীয় দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড মহেশ তিরকের হাতে। ২০১৭ সালের বিশ্বকাপে তিনিই ছিলেন দেশের সেরা খেলোয়াড়। ঝাড়খণ্ড ক্রোজের অধিনায়ক মহেশ। সহ অধিনায়ক সুদীপ রাজবংশীও বুক ঠুকে তৈরি হচ্ছেন চোয়াল চাপা এক লড়াইয়ের জন্য।
দেশের প্রাক্তন অধিনায়ক সুদীপ চক্রবর্তী বলছিলেন, ''অস্ট্রেলিয়ায় এই খেলা দারুণ জনপ্রিয়। ১৮৫৮ সালে প্রথম খেলা হয়েছিল সেখানে। অস্ট্রেলিয়ান রুল ফুটবলে ১৮ জন অংশ নেয়। এশিয়া কাপে নাইন আ সাইডের খেলা। ১৫ জনের দল নিয়ে আমরা খেলতে এসেছি।''
ভারতে ফুটি ছড়িয়ে পড়ছে এগারোটির বেশি রাজ্যে। এশিয়া কাপে নামার আগে বাংলার হাওড়া ও বনগাঁয় ক্যাম্প হয়েছে। রীতিমতো ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা। পরিশ্রম করেছেন সবাই। তারই ফলাফল মিলছে এশিয়া কাপে। ১৫ জনের দলে পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার ও কেরলের প্রতিনিধি রয়েছেন। সুদীপবাবু বলছিলেন, ''অস্ট্রেলিয়ান ফুটবলের আসল ব্যাপারটাই হল ফিটনেস। শূন্যে লাফিয়ে বল ধরা, অফুরান দম, সেই সঙ্গে রয়েছে বডি কন্ট্যাক্ট--ফিটনেসের শিখরে না পৌঁছলে এই খেলা সম্ভবই নয়। বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার ছেলেরা দারুণ ফিট। এই তিন রাজ্যের প্রতিনিধিত্ব তো রয়েইছে, এখন দেশের বিভিন্ন রাজ্যে এই খেলা ছড়িয়ে পড়েছে।''
অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্ম। পারথে প্রথম টেস্ট জিতে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট চলছে পুরোদমে। সেই দেশেরই এক জনপ্রিয় খেলায় দক্ষতা এবং পারদর্শিতা অর্জন করে আমাদের ছেলেরা বিশ্বের অন্যপ্রান্তে ফুল ফোটাচ্ছেন। ফাইনাল থেকে আর এক কদম দূরে মহেশ-সুদীপ রাজবংশীরা।
ক্রিকেট-ফুটবলের আলোর ছটায় বাকি খেলাগুলো অবহেলিত। প্রচারের আলো পায় না সেই সব খেলা। নেমে আসে আঁধার। রবি ঠাকুর লিখেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো।
লোকচক্ষুর অন্তরালে থেকে এদেশের ক্রীড়াপাগলদের একাংশের কাছে অজানা, অচেনা ফুটি আলো ছড়িয়ে দিচ্ছে ভিয়েতনামের মাঠে। জয় হো ধ্বনি থেকে আর এক কদম দূরে ভারত।
স্যর ডনের দেশের জনপ্রিয় খেলায় পিছিয়ে নেই আমাদের দেশও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি