সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pramita Bhaumik s first feature film Ahana is in KIFF2024 details inside

বিনোদন | কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অহনা’, প্রতিযোগিতায় জায়গা করে নিল প্রমিতা ভৌমিকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল ‘অহনা (দ্য লাইট উইদিন)’। এই চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে অন্যতম প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছে  এই পূর্ণ দৈর্ঘ্যের ছবি। গত শুক্রবারের পর আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছ'টায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ফের একবার প্রদর্শিত হবে প্রমিতার এই ছবি।

মূলত, এক লেখিকার জীবনগাথা নিয়ে ‘অহনা (দ্য লাইট উইদিন)’। ছবি জুড়ে থাকবে তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ের কাহিনি। নামভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিপরীতে থাকছেন টলিউড-বলিউডের অন্যতম পরিচিত মুখ অভিনেতা জয় সেনগুপ্ত। 

পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রমিতা-ই। ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি-ই। নিজের প্রযোজনা সংস্থা স্মাইলিং আর্থ ফিল্মসের মাধ্যমে। ‘অহনা’র আগেও ‘পরিচয়’ ও ‘প্রবাহ’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন প্রমিতা। দু’টিই দেশে-বিদেশে নানা পুরস্কার ও সম্মান অর্জন করেছে।  


এক নজরে ‘অহনা’র কাহিনি

আজও পুরুষতন্ত্রে আস্থা রাখা সমাজে এক নারীর পরিচয় তৈরির লড়াই ও নিজের লক্ষ্যে পৌঁছনোর গল্প বলবে অহনা। উঠে আসবে পুরুষ-বন্ধ্যত্বর মতো গুরুতর ও সংবেদনশীল বিষয় ও তার প্রতি সমাজের মনোভাবের কথা। গল্পের মূল চরিত্র অহনা কীভাবে সব বাধা ঠেলে, সমাজের সব নিয়মকানুন আর পুরুষতান্ত্রিক মানসিকতার বেড়া ডিঙিয়ে নিজের লক্ষ্যে পৌঁছয়, সেই লড়াইয়ের হাত ধরে কীভাবে সে নিজেকে নতুন করে চিনতে পারে,  সেই যাত্রাপথই দেখানো হবে গোটা ছবিজুড়ে।    


‘অহনা’য় মুখ্যভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী ও জয় সেনগুপ্তকে। তাঁদের পাশাপাশি নানা চরিত্রে হাজির হবেন সৌম্য সেনগুপ্ত, প্রিয়ব্রত সেন সরকার, পায়েল রক্ষিত, সুনীপা দেব, সেঁজুতি রায় মুখার্জি, সুকৃতী লহরী, বাসবী ঘটক, মধুমিতা চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম মল্লিক, ডঃ মহুল ব্রহ্ম এবং সহচরী। ছবির অন্যতম সহ-প্রযোজনার দায়িত্ব সামলেছেন  শঙ্কর বসু। চিত্রগ্রহণে জয়দীপ ভৌমিক, সম্পাদনার কাজ সামলেছেন  শঙ্খ এবং সৌম্য চট্টোপাধ্যায়-সব্যসাচী পাল বসেছিলেন সিঙ্ক সাউন্ড রেকর্ডিস্টর আসনে। পরিচালক ও প্রধান প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ‘অহনা’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন এবং শিল্প নির্দেশনার সবটুকু দায়িত্ব একা হাতে সামলেছেন খোদ প্রমিতা ভৌমিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া