সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর জন্মের পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা। শেষমেশ ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে এলেন তিনি। আর বেরিয়েই শুক্রবার বেঙ্গালুরুতে সটান পৌঁছে গেলেন দিলজিৎ দোসঞ্জের অনুষ্ঠানে। মঞ্চে উঠে পা-ও মেলালেন পঞ্জাবি শিল্পীর সঙ্গে।
আদতে, দীপিকা বেঙ্গালুরুর-ই মেয়ে। নিজের শহরে ফের আত্মপ্রকাশ করলেন তিনি। সাদা ওভারসাইজ টিশার্ট এবং ট্রাউজারে দীপিকাকে দেখে তখন মুহুর্মুহু গর্জন ভেসে আসছে উত্তাল জনসমুদ্র থেকে। দিলজিতের সঙ্গে স্টেজে নাচ-গান করার ফাঁকে আরও একটি কাণ্ড করলেন দীপিকা। পাঞ্জাবি পপস্টার কন্নড় ভাষায় কথা বলতেও শেখালেন দীপিকা। লাজুক হেসে ভাঙা ভাঙা তা বললেনও দিলজিৎ। তা শুনে হেসে গড়িয়ে পড়লেও হাততালি দিতে ভোলেননি দর্শকেরা। এরপর মঞ্চ থেকে বেঙ্গালুরুর দর্শকের সঙ্গে কন্নড় ভাষাতেই হালকা কথাও বলেন অভিনেত্রী। মঞ্চ ছাড়ার আগে দীপিকাকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি দিলজিৎ। লাজুক হেসে পাঞ্জাবি গায়ক-অভিনেতাকে সস্নেহে জড়িয়েও ধরতে দেখা গেল ‘লেডি সিংহম’কে।
সন্তানের জন্মের পর দীপিকার শরীর ঈষৎ পৃথুলা। কিন্তু ভাঁটা প়ড়েনি তাঁর সৌন্দর্যে। সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও। দীপিকাকে দেখে যারপরনাই খুশি তাঁর অনুরাগীরা। সেকথা জানানোর পাশাপাশি তাঁর মাতৃত্বকালীন জেল্লার কথাও বারেবারে উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার সংসারে পা রেখেছে তাঁদের কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন দীপিকা। মেয়ে দুয়াকে ক্য়ামেরা থেকে দূরে রাখলেও, দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এলেন রণবীর সিং-ঘরনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি