সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ডিভোর্সের পর বড় সিদ্ধান্ত! সঙ্গীত জগৎ থেকে বিরতি নিচ্ছেন রহমান? মুখ খুললেন অস্কারজয়ী সুরকারের কন্যা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫২Soma Majumder

সংবাদ সংস্থা, মুম্বই: সম্প্রতি ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এআর রহমান এবং সায়রা বানু। বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকেই প্রতি মুহূর্তে নানা কারণে শিরোনামে অস্কারজয়ী সরকার। কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে তাঁরই টিমের বেসিস্ট মোহিনী দে-র। আবার কখনও উঠে এসেছে খোরপোশের প্রসঙ্গ। আর এরই মধ্যে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আরও এক গুঞ্জন। সঙ্গীত জগৎ থেকে নাকি বিরতি নিচ্ছেন রহমান! এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন সুরকারের কন্যা খাতিজা রহমান। 

শুধু দেশের নয়, আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র এআর রহমান। কয়েক দশক ধরে তিনি তাঁর গানের মাধ্যমে দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন। গোল্ডেন গ্লোব থেকে অস্কার, সবই রয়েছে তাঁর ঝুলিতে। তাই স্বাভাবিকভাবে আচমকা রহমানের ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ভক্তরা। কিন্তু সত্যি কী তাই? যদিও নেটদুনিয়ার রটনাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন খাতিজা।

এআর রহমানের বড় মেয়ে খাতিজা রহমান। রীতিমতো সুরকারের সঙ্গীত জগৎ থেকে বিদায় নেওয়া নেওয়ার খবরে ক্ষুব্ধ তিনি। সম্প্রতি খাতিজা সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট লিখেছেন, ‘অনুগ্রহ করে এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ করুন।’ বিষয়টি যে সত্যি নয়, তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে এমন গুজব ছড়ানোর পিছনে কোন উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক দিনে নেটপাড়া উত্তাল অস্কারজয়ী সুরকার এআর রহমানের বিবাহবিচ্ছেদ নিয়ে। সুরকারের ডিভোর্সের খবর সামনে আসতেই জলঘোলা কম হয়নি। আসলে রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মাথায় তাঁর টিমের বেসিস্ট মেহিনীও স্বামীর সঙ্গে আলাদা থাকার ঘোষণা করেন। যা নিয়ে মোহিনী ও রহমানের মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেকে। তবে এসব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে তাঁর পরিবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া