বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ২৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিপজ্জনক ট্রাভিস হেডের স্ট্যাম্প ছিটকে দিয়ে উচ্ছ্বাসে বাঁধনহারা হন মহম্মদ সিরাজ। আগ্রাসন ঠিকরে বেরোয় তাঁর আচরণে। হেড বোল্ড হওয়া মাত্র তাঁকে আক্রমণ করেন ভারতীয় পেসার। রক্তচক্ষু দেখান। তারপর হাত তুলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। তাঁকে শান্ত করতে আসরে নামতে হয় রোহিত শর্মা, বিরাট কোহলিকে। সম্প্রতি ভারতীয় দলের কাছে বড় কাঁটা ট্রাভিস হেড। সে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হোক, বা ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। বরাবরই ভারতের জয়ের মাঠে কাঁটা অস্ট্রেলিয়ান তারকা। অ্যাডিলেডও ব্যতিক্রম নয়। সিরাজের বলে আউট হওয়ার আগে ১৪১ বলে ১৪০ রান করেন হেড। পুরোপুরি একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন। ইনিংসে রয়েছে ৪টি ছয়, ১৭টি চার। গোলাপী বলের টেস্টে একাই পার্থক্য গড়ে দেন তিনি।
শেষপর্যন্ত মারণ ইয়র্কারে হেডের রক্ষণ ভাঙেন সিরাজ। ছিটকে যায় অজি তারকার স্ট্যাম্প। তারপর হেডের কাছাকাছি গিয়ে আগ্রাসী অঙ্গভঙ্গি করেন ভারতীয় পেসার। আউট হওয়ার আগের বলেই ছক্কা হাঁকান হেড। সেই কারণেই সিরাজের এই আগ্রাসন। চুপ থাকেননি অস্ট্রেলিয়ানও। জবাবে সিরাজকেও কিছু বলতে দেখা যায় হেডকে। দু'জনের মধ্যে বাক্যবিনিময় হয়। মুহূর্তের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোহিত, বিরাট সহ ভারতীয় দলের অন্যান্য সদস্যরা ছুটে যান সিরাজকে শান্ত করতে। মাঠ ছাড়ার সময় হেডকে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অন্যদিকে এই ঘটনার জেরে সিরাজকে কটাক্ষ করে অ্যাডিলেডের ক্রিকেট সমর্থকরা। দ্বিতীয় দিন চায়ের বিরতির পরপরই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৩৩৭ রানে অলআউট হয় অজিরা। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারকে একই শেষ করে দেন সিরাজ। ৪ উইকেট তুলে নেন। বুমরাও পান চার উইকেট। প্রথম ইনিংসের শেষে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি