বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ফের বিতর্ক দেখা দিল ডিআরএস নিয়ে। রবি অশ্বিনের একটি বল মিচেল মার্শের প্যাডে লাগে। ফিল্ড আম্পায়ার নট আউট দেন। রোহিত শর্মা রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার পক্ষে দেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৫৮তম ওভারের তৃতীয় বলে ব্যাট করছিলেন মিচেল মার্শ। প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন করা হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন।
রিভিউ করার সময় বল এবং ব্যাটের সংযোগ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বল আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে লেগেছে তা স্পষ্ট করতে পারেননি আম্পায়ার। কনক্লুসিভ এভিডেন্স না থাকায় অনফিল্ড আম্পায়ারের নট-আউট সিদ্ধান্ত বহাল রাখা হয়। কমেন্টেটেররাও বলেন, বলটি আগে প্যাডে লেগেছিল। হক-আই সিস্টেম দেখায় বলটি স্টাম্পে আঘাত করত। কিন্তু কনক্লুসিভ এভিডেন্স না থাকায় নট আউট থেকে যান মার্শ। এই সিদ্ধান্তের পর হতবাক হয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়রাও।
প্রশ্ন ওঠে তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়েও। প্রসঙ্গত, দ্বিতীয় দিনের প্রথম সেশনের বিরতিতে অস্ট্রেলিয়ার রান ১৯১/৪। তারা এগিয়ে ১১ রানে। যত দ্রুত অসিদের অলআউট করাই লক্ষ্য রোহিত বাহিনীর। কাঁটা এক জনই। ট্রাভিস হেড। ইতিমধ্যেই দুটি ছয় মেরেছেন হেড। লিড যত বাড়বে, দ্বিতীয় ইনিংসে চাপ তত বাড়বে ভারতের। কারণ প্রথম ইনিংসে ভারত তুলেছিল মাত্র ১৮০। টস জিতলেও বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি