সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srijit Mukherji supports Popular Bengali singer iman chakraborty gives befitting reply to audience who asked to sing hindi song instead of Bengali

বিনোদন | ‘চুলের মুঠি ধরে...’ বাংলা গান চলবে না শুনেই মেজাজ হারালেন ইমন! দেখেশুনে কী বললেন সৃজিত?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: শুক্রবারের রাত। রাজারহাট অঞ্চলে চলছিল জমজমাট কনসার্ট। মঞ্চে ইমন চক্রবর্তী। নীচে ভিড় করে রয়েছে শ্রোতার দল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য ইমনকে বলা হয়! শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। রীতিমতো ঝাঁজিয়ে উঠে অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী  বলে উঠলেন, “জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না। এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত! '


এইটুকুতেই চুপ করে যাননি ইমন। জোর গলায় ওই বক্তার উদ্দেশ্যে বলেন, “ফালতুগিরি করো না! একদম করো না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, গুজরাটি শোনো, ইংরেজি গান শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? তুমি কে হে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো একদম করো না। সাহস থাকলে স্টেজে এসো। দেখি কত সাহস! বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!”

 

 

গায়িকার এই প্রতিবাদের মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, ভিডিওটি  নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও । সঙ্গে ক্যাপশনে লেখেন –
“প্রতিরোধ করো লালনের নাম নিয়ে 
প্রতিরোধ  করো তিতুমীর তিতুমীর 
প্রতিরোধ করো ভাষার অস্ত্র দিয়ে 
বল বীর বল উন্নত মম শির...” 

 

 

কিছুদিন আগেও অন্য একটি অনুষ্ঠানে ইমনকে একই অনুরোধ করা হয়। তখন গায়িকা বলেছিলেন, “বাংলা গান যদি না শোনো তাহলে পাতলি গলি সে নিকলো।” পরে এই বিষয়ে তিনি বলেন, “এই কথাটা বলার জন্য কোনও দুঃখ নেই। এবং এটার জন্য আমাকে কাউকে কোনও কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া