সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | পাঁচ লক্ষ গোয়ালার টাকায় তৈরি হয়েছিল ছবি! শ্যাম বেনেগালের 'মন্থন' এক ঐতিহাসিক গল্প

Uddalak Bhattacharya | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৭Soma Majumder

উদ্দালক ভট্টাচার্য: শ্যাম বেনেগাল ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে নক্ষত্র সমান। বিস্তৃত ভারতীয় ছবির ইতিহাসে তাঁর সৃষ্টি বারবার চমকে দিয়েছে দর্শকদের। সেই শ্যাম বেনেগালের ছবি 'মন্থন' নতুন করে মুক্তি পেয়েছিল কয়েকদিন আগেই। রিস্টোর্ড ভার্সন হিসেবে সেটি প্রথম দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। সেই ছবিই এবার দেখানো হল কলকাতা চলচ্চিত্র উৎসবে। এই ছবি তৈরি হয়েছিল ভারতের মিল্ক ম্যান ভার্গিস কুরিয়ানকে নিয়ে। ভাবতে অবাক লাগে, এই ছবির জন্য ৫ লক্ষ গোয়ালা প্রত্যেকে দিয়েছিলেন ২ টাকা করে। সেই টাকায় তৈরি হয়েছিল ছবি। যা হয়েছিল ইতিহাস। 

ছবির অভিনেতাদের তালিকাও ছিল আকর্ষণীয়। ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত স্মিতা পাতিল, গিরিশ কারনাড। এছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন নাসিরউদ্দিন শাহ, রত্নাপাঠক শাহ, কুলভূষণ খরবন্দা-সহ আরও কয়েকজন। ১৯৭৬ সালে এই ছবি মুক্তি পেয়েছিল, ঠিক ৫০ বছর পর ছবি নতুন করে মুক্তি পেল। শুধু শ্বেত বিপ্লবের ইতিহাসকে ফিরে দেখা নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকেও ফিরে দেখা চলে এই ছবি দেখতে দেখতে। মনে পড়ে, ১৯৭০-৮০ জুড়ে মুম্বইয়ে এবং দেশের নানা প্রান্তে সমান্তরাল ছবি তৈরির লড়াইকে। একদিকে যখন বানিজ্যিক ছবি সম্পূর্ণ অন্য খাতে বইছে, তখনই গৌতম ঘোষ, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি, সৈয়দ আখতার মির্জার সাহসে ভর করে ভারতীয় ছবি পাচ্ছে এক নতুন ভাষা। বামপন্থী ভাবনার প্রকাশ ছিল এদের বেশিরভাগ সৃষ্টির অন্দরে। 'মন্থন' ছবি জুড়েও তাই আছে। এই ছবিতে দেখা যায় দলিত প্রান্তিক মানুষের লড়াইয়ের গল্প। 

এই ছবিতে দেখা যায়, গুজরাটের খেড়া গ্রামের অর্থনীতি পাল্টে যায় একজন যুবক ব্যবসায়ীর হাত ধরে। তিনি সেই গ্রামেই শুরু করেন একটি দুধের ব্যবসার কোঅপারেটিভ। আমুলের যে জয়যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রার শুরুর কথা বলে এই সিনেমা। কীভাবে ভারতের বিভিন্ন প্রান্তে শিশুর গণস্বাস্থ্য পাল্টে দিয়েছিল, সেই কৃতজ্ঞতা যেন এই ছবি। তবে এই ছবিতে এটাই মূল কথা নয়। মূল কথা, একটি ভারতীয় গ্রামের জাতপাতের রাজনীতি ও সেই রাজনীতির ভিতরেও দলিত, নিম্নবর্গীয় মানুষের লড়াই। যে কারণেই এটি সেই সময়ের এক ইতিহাস হয়ে আছে এই ছবি। কলকাতা চলচ্চিত্র উৎসবে রেস্টোর্ড ইন্ডিয়ান ক্লাসিক বিভাগে এই ছবি প্রদর্শিত হল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া