সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৪৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বছর ফুরোতে চলল। ফি বছরের মতো এ বছরও আসন্ন অস্কার অনুষ্ঠান নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। গত কয়েক বছরে বারবার যে প্রশ্ন উঠেছে, তা হল কেন ভারতীয় কোনও ছবি অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় জায়গা করে নিতে পারছে না? শেষবার এই তালিকায় যে ভারতীয় ছবি জায়গা করে নিয়েছিল, তার নাম 'লগান'। তারপর কেটে গিয়েছে দু'দশকেরও বেশি সময়।
শাহরুখ খান এই বিষয়ে মন্তব্য করেছিলেন, " আমিরের 'লগান' ছবিটি দারুণভাবে তৈরি করা হয়েছিল। অন্যধারার সঙ্গে মূলধারার ছবির সঠিক মিশেলে তৈরি এই ছবি।" তারপরেই বাদশা বলেছিলেন, " অস্কারের মঞ্চে মনোনয়ন পাওয়ার জন্য ভারতীয় ছবির আঙ্গিকে বদল আনতে হবে। ঠিক যেমন, কেউ যদি আমাকে তার পার্টিতে ডাকেন তাহলে তাঁর আয়োজিত সেই পার্টিতে হাজির হওয়ার জন্য যে পোশাকের নিয়ম-কানুন তিনি ঠিক করে রেখেছেন, সেটা পরেই তো আমাকে যেতে হবে। অস্কার-ও তাই। পাঁচটা গান সহ আমাদের আড়াই ঘন্টার ছবি চলবে না সেখানে। এই ফর্ম্যাটটাই বদলাতে হবে।"
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান উড়িয়ে দিয়েছেন শাহরুখের এই যুক্তি! আমিরের কথায়, " না, না। আমি এই যুক্তি মানতে একদম নারাজ। 'লগান' ৩ ঘন্টা ৪২ মিনাটের ছবি ছিল। তার উপরে ৬টা গান! তারপরেও তো অস্কারে মনোনয়ন পেয়েছিল। আসলে, ছবি যাঁরা বাছাই করেন ছবিটা তো তাঁদের ভাল লাগতে হবে। অ্যাকেডেমির সেই সদস্যদের হৃদয়কে ছুঁতে হবে সেই ছবির মাধ্যমে, সেটাই আসল কাজ। তাই আমার মতে, ছবির মান সার্বিকভাবে কতটা ভাল করা যায় একমাত্র সেটাই বিবেচ্য। সঙ্গে অবশ্যই হৃদয় ছুঁয়ে ফেলতে হবে। সেটা হলেই অস্কারে মনোনয়ন। আরে বাবা, দিনের শেষে অস্কারের এই মনোনয়ন যে অ্যাকাডেমির সদস্যরা ঠিক করছেন, তাঁরাও তো মানুষ। সুতরাং, এটা মেনে নেওয়াই ভাল অন্যান্য দেশেও খুব ভাল ছবি তৈরি হচ্ছে, তাই তারা অস্কারের মঞ্চে পৌঁছনোর সুযোগ পাচ্ছে।"
কথা শেষে অবশ্য আমির এও মনে করিয়ে দেন যে অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় মনোনয়ন পাওয়া ভীষণ কঠিন। কারণ, এই ক্ষেত্রে প্রতিযোগিতাটা প্রতিটি দেশের সেরা ছবির সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি