বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | মেসির মুকুটে আরও একটি পালক, এমএলএসের সবচেয়ে মূল্যবান প্লেয়ার নির্বাচিত

Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল লিওনেল মেসির মুকুটে। শুক্রবার মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান প্লেয়ার ঘোষণা করা হয় আর্জেন্টাইন কিংবদন্তিকে‌। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই মেসিকে নির্বাচিত করা হল। মায়ামিকে রেকর্ড পয়েন্টে পৌঁছে দেন তিনি। ৭৪ পয়েন্ট সংগ্রহ করে দল। মেসি দলে থাকাকালীন মাত্র একটি ম্যাচ হারে মায়ামি। ১২টি ম্যাচ জেতে, ৬টি ড্র করে। মেসির হাত ধরে প্রথমবার সাপোর্টার শিল্ড জেতে ইন্টার মিয়ামি। ক্লাবের সাফল্যের কারিগর আর্জেন্টিনার অধিনায়ক। ২০টি গোল করেন এবং ১৬টি গোল করতে সাহায্য করেন। চলতি বছর চোটের জন্য সব ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। মাত্র ১৯টি ম্যাচ খেলেন। কিন্তু তাসত্ত্বেও মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান প্লেয়ার বাছা হয় তাঁকে। 

এই পুরস্কার জয়ী দশম দক্ষিণ আমেরিকান মেসি। আর্জেন্টিনা থেকে পঞ্চম। তাঁর আগে এই সম্মান দেওয়া হয় লুসিয়ানা আকোস্তা, দিয়েগো ভ্যালেরি, গুইলার্মো ব্যারস শেলোটো এবং ক্রিস্টিয়ান গোমেজকে। এমএলএস কাপের প্লে অফের প্রথম রাউন্ডে ইন্টার মায়ামি অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ায় মেসি এবং ক্লাবের মরশুম শেষ হয়ে যায়। তবে আগামী বছরও ইন্টার মায়ামির জার্সিতেই দেখা যাবে লিওকে। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্লেয়ার, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং মিডিয়া মিলে সবচেয়ে মূল্যবান প্লেয়ার বেছে নেয়। ২০২৩ জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। প্রথম বছরই এই স্মৃতিতে পেলেন। মোট ৩৮.৪৩ শতাংশ ভোট পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া