বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে মিচেল স্টার্কের দাপটে গুঁড়িয়ে যায় ভারতের ব্যাটিং। ইনিংসের প্রথম বলেই ফেরান যশস্বী জয়েসওয়ালকে। পারথে ব্যাট করার সময় অজি তারকাকে স্লেজিং করেন ভারতীয় ওপেনার। বলেন, তাঁর বল ধীর গতিতে ব্যাটে আসছে। সেদিন মুখে কোনও জবাব দেননি স্টার্ক। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে তাঁর বল কথা বলে। ৪৮ রানে ৬ উইকেট তুলে নেন। টেস্টে স্টার্কের সেরা বোলিং। যশস্বীর উইকেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে, অতি সাধারণ জবাব দেন তারকা পেসার। জানান, কোনও আলাদা পরিকল্পনা তাঁর ছিল না। স্টার্ক বলেন, 'স্ট্যাম্পের সামনে প্যাডে লাগে। ব্যাস এটাই। কোনও স্পেশাল কিছু না। বেশ কয়েকবছর ধরে এটাই আমার ভূমিকা। স্ট্যাম্প বরাবর বল করা। এদিন তাতে সাফল্য আসায় সন্তুষ্ট। এই ব্যাটিং লাইন আপে শুরুতে উইকেট নেওয়া কতটা জরুরি আমরা সবাই জানি। এভাবে শুরু করা সবসময়ই ভাল। গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। বড় সিরিজ।'
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে আধিপত্য ছিল অজি পেসারদের। পরপর উইকেট হারানোর মাঝেই পাল্টা আক্রমণ করেন নীতীশ কুমার রেড্ডি। একের পর এক স্ট্রোক খেলেন। শেষপর্যন্ত স্টার্ককেই উইকেট দেন। অস্ট্রেলিয়ান তারকা মনে করেন, টি-২০ ক্রিকেটের আবির্ভাবে খেলাটা অনেকটাই বদলে গিয়েছে। এই প্রসঙ্গে স্টার্ক বলেন, 'খেলাটা বদলে গিয়েছে। সেটা অনেকটাই টি-২০ যুগের জন্য। অনেকেই আইপিএল দিয়ে কেরিয়ার শুরু করে। এদের মনে কোনও ভয়ডর নেই। শুরু থেকেই হাত খুলে খেলার একটা প্রত্যাশা থাকে। বয়স যাই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করা মানেই কোয়ালিটি প্লেয়ার। গত সপ্তাহে আমরা যশস্বী জয়েসওয়ালকে দেখেছি। দারুণ ইনিংস খেলেছে। তারপর নীতিশ এদিন যা সব শট খেলল। কয়েকটা বিশেষ শট ছিল। টি-২০ হোক বা টেস্ট, তরুণ প্রজন্ম ভয় পায় না। আমি এত বছর ধরে আছি, কিছু পরিবর্তন আমার চোখে পড়েছে।'
দিনের শেষটা মাত্র এক উইকেটে করতে পেরে খুশি স্টার্ক। জানান, গোলাপী বলে তৃতীয় সেশনে ব্যাট করা সবচেয়ে কঠিন। বিশেষ করে গোধূলির সময়। এই পর্বে কোনও উইকেট না হারানোয় ক্রিজে উপস্থিত দুই ব্যাটারকে কৃতিত্ব দিলেন। স্টার্ক বলেন, 'দিনের শেষটা আমাদের ভালভাবে হয়েছে। সার্বিকভাবে আমাদের জন্য ভাল দিন। তৃতীয় সেশনে নতুন গোলাপী বলে ব্যাট করা সবচেয়ে কঠিন। কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে উইকেট ধরে রাখার জন্য ওদের প্রশংসা করতেই হবে। কাল আমাদের সামনে সুযোগ থাকবে।' শনিবার লিড নেওয়ার লক্ষ্যে নামবে অস্ট্রেলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি