সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৬ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সুরেলা গলায়, নিটোল উচ্চারণে যিনি ভরা সাংবাদিক সম্মেলনে খোশমেজাজে “তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়...” গেয়ে উঠলেন প্রথমত তিনি বাঙালি নন, মালয়ালি। দ্বিতীয়ত, হিন্দি ছবির প্রথম সারির অভিনেত্রী। নাম, বিদ্যা বালন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই গোটা বৈঠক জুড়েই বেশ ঝলমলে মেজাজেই পাওয়া গেল তাঁকে। নানা রঙের কথা বলার ফাঁকে তিনি জানান এইমুহূর্তে কোনও ছবি অথবা ওটিটি সিরিজে তিনি কাজ করছেন না। বরং বেশ কিছু চিত্রনাট্য খুঁটিয়ে পড়ছেন। বাংলার কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে -প্রশ্নের জবাবে খানিক গম্ভীর মুখে বলে উঠলেন "মানিকদার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু সেটা তো আর হবে না!” বলেই তাঁর সেই বিখ্যাত অট্টহাসি হেসে উঠলেন। তাতে যোগ দিলেন বাকিরাও।
জানালেন, ২০ বছর আগে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থালিগার্ল হওয়ার অভিজ্ঞতা! আরও জানালেন, সেবারে ঘুরে ঘুরে উৎসবে আসা সবকটি ছবি দেখেছিলেন তিনি। বাঙালিদের এত ভালবাসেন, বাংলা পছন্দ করেন তাহলে বাংলা ছবিতে কবে দেখা যাবে বিদ্যাকে? অভিনেত্রীর ঝটিতি জবাব, “আরে, আমি তো করতেই চাই। কয়েক বছর আগে পর্যন্তও এখানকার পরিচালকেরা আমার সঙ্গে যোগাযোগ করতেন কিন্তু কেউ আমাকে এখন আর ডাকেন না! কৌতুকধর্মী ছবি করার খুব শখ। সেটাও পাচ্ছি না। করোনা-পর্বের পর থেকেই একটু হালকা মেজাজের ছবি করার খুব ইচ্ছে রয়েছে আমার।”
নিজের অভিনয় নিয়েও সোজাসাপ্টা ধারণা তাঁর। সেইজন্যেই হয়তো অক্লেশে বলে ওঠেন, "মেথড অ্যাক্টিং কী আমি এখনও জানি না। আমার তথাকথিত কোনও অভিনয়ের প্রশিক্ষণ নেই। চিত্রনাট্য মন দিয়ে পড়ি। সেখান থেকে চরিত্রটার একটা প্রাথমিক ধারণা তো এসেই। তারপর ঘন ঘন পরিচালকের সঙ্গে কথা বলি, আড্ডা দিই ওই চরিত্রটিকে নিয়ে। পরিচালকের সঙ্গে কথা বলে নিজের ভাবনা আরও স্বচ্ছ হয়। ব্যস!" শহর থেকে হলুদ ট্যাক্সি ধীরে ধীরে কমে যাচ্ছে শুনে নিমেষে মনখারাপ হয়ে যায় বিদ্যার। আক্ষেপের সুরে বলে ওঠেন, “কলকাতায় এসে হলুদ ট্যাক্সি দেখতে পাব না, এটা ভাবাই যায় না। শুনেই মনখারাপ হয়ে যাচ্ছে। এই তো সেদিনও 'ভুলভুলাইয়া ৩'-এর প্রচারে এসে খালি পায়ে ট্যাক্সির উপর দাঁড়িয়ে ছবি তুললাম। ময়দানের ওখানে ট্রামে করে ঘোরা...এগুলোই তো কলকাতার অবিচ্ছেদ্য অংশ।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি