বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ফের হারের হ্যাটট্রিক, পাঞ্জাবের কাছেও হার মহমেডানের

Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৪Sampurna Chakraborty

পাঞ্জাব এফসি - ২ (লুকা, ফিলিপ)

মহমেডান স্পোর্টিং - ০ 

আজকাল ওয়েবডেস্ক: আবার হারের হ্যাটট্রিক। শুক্রবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে ০-২ গোলে হারল মহমেডান স্পোর্টিং‌। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে একই জায়গায় কলকাতার প্রধান। অন্যদিকে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে এল পঞ্জাব। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার, একটি ড্র কলকাতার দলের। শুরুটা আশা জাগিয়ে করলেও শেষ হাফ ডজন ম্যাচে পারফরমেন্স গ্রাফ শুধুই নিম্নমুখী। এদিন পাঞ্জাবের হয়ে গোল করেন লুকা মাচজেন এবং ফিলিপ মির্সলজাক। তবে হারের দায় শুধুমাত্র আন্দ্রে চের্নিশভের ঘাড়ে চাপানো যাবে না। সমান দোষী ফুটবলাররা। যে দুটো সিটার মিস করেন রেমসাঙ্গা, না দেখলে বিশ্বাস হবে না। মাঞ্জোকিও ফিকে। কিছুটা চেষ্টা করেন অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কা। কিন্তু পার্থক্য গড়তে পারেননি। অন্যদিকে চলতি আইএসএলে প্রথমবার পরপর দু'ম্যাচে ক্লিনশিট রাখল পাঞ্জাব। 

শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মহমেডানের জয়ের জন্য ঝাঁপানো ছাড়া কোনও উপায় ছিল না। দুই দলই ৪-৩-৩ ফরমেশনে শুরু করে। প্রথমার্ধে খুব বেশি ওপেন সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। তবে বল পজেশন থেকে গোল লক্ষ্য করে শট, মহমেডানের বেশি ছিল। পাঞ্জাবের যাবতীয় আক্রমণ লুকাকে কেন্দ্র করে হয়। অন্যদিকে মহমেডানের আক্রমণভাগের মূলে ছিলেন অ্যালেক্সিস গোমেজ। বেশ কয়েকবার বাঁ দিক থেকে বিপজ্জনক দেখায় ফ্রাঙ্কাকে। কিন্ত সাদা কালোর জার্সিতে এখনও গোলমুখ খুলতে পারেননি ব্রাজিলীয়। সামনে ফানাই, মাঞ্জোকি এবং ফ্রাঙ্কাকে রেখে শুরু করেন আন্দ্রে চের্নিশভ। কিন্তু প্রথমার্ধে একটাই ওপেন সুযোগ কলকাতার দলের। ম্যাচের ১৮ মিনিটে আলেক্সিস গোমেজের পাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। প্রথম ৪৫ মিনিটে পাঞ্জাবেরও একটাই সুযোগ। ম্যাচের ১৫ মিনিটে লুকা মাচজেনের শট মহমেডান গোলকিপারের হাতে লেগে পোস্টে লাগে। বিরতিতে স্কোরলাইন গোলশূন্য। 

বিরতির পর শুরুটা ভালই করে মহমেডান।‌ কিন্তু সেই ফিনিশিংয়ের অভাব। যে দুটো সুযোগ মিস করেন রেমসাঙ্গা, ক্ষমার অযোগ্য। চের্নিশভের জন্য খারাপ লাগা স্বাভাবিক। ম্যাচের ৪৭ মিনিটে ফ্রাঙ্কার মাইনাস থেকে বাইরে মারেন রেমসাঙ্গা। পা ছোঁয়ালেই নিশ্চিত গোল। কিন্তু এই অবস্থায় বাইরে মারেন। তার কয়েক মিনিট পরই পাঞ্জাবের নিশ্চিত গোল বাঁচান মহমেডান কিপার ভাস্কর রায়। মির্সলজাকের শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পাঞ্জাবকে। ম্যাচের ৫৮ মিনিটে দলকে এগিয়ে দেন লুকা মাচজেন। ফিলিপ মির্সলজাকের শট পোস্টে লেগে প্রতিহত হয়। রিকির পাস থেকে চলন্ত বলে ডান পায়ের শটে দুরন্ত ফিনিশ মাচজেনের। পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মাদি তালালকে ছাপিয়ে যান। পাঞ্জাবের জার্সিতে ১৩ গোল করে ফেললেন লুকা। ম্যাচের ৬৬ মিনিটে ২-০। ভিদালের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল মির্সলজাকের। অন্তিমলগ্নে হাতেগোনা দু'একবার হাফ চান্স পায় সাদা কালো ব্রিগেড। কিন্তু ব্যবধান কমেনি। টানা হারে আরও কোণঠাসা মহমেডান। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া