বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসলেন ভারতের ‘বুম-বুম’, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন স্ত্রী সঞ্জনা

Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ৩১ বছরে পা দিলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। নিজের বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসলেন তিনি। বুমরার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্ত্রী সঞ্জনা গণেসানও। ভারতীয় পেসারের স্ত্রী সঞ্জনা বুমরার উদ্দেশ্যে একটি মিষ্টি বার্তা শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন। সঞ্জনা সমাজ মাধ্যমে বুমরার উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পোস্ট করেন, যা কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বুমরা তাঁর বোলিং এবং অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি।

 

 

 

ক্রিকেট মাঠে তাঁর দাপট যেমন ভক্তরা দেখতে ভালবাসেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। মাঝে মধ্যেই বুমরার স্ত্রী সঞ্জনা তাঁদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে সঞ্জনা লিখেছেন, ‘আমার লবস্টার এবং অঙ্গদের সিংহকে জন্মদিনের শুভেচ্ছা’। ‘লবস্টার’ কথাটিকে সাধারণত জীবনের সঙ্গী বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। সঞ্জনার পোস্টের এই ক্যাপশনটি ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এই বিশেষ দিনে বুমরা নির্বিকার। তিনি নেমে পড়েছেন অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলতে।

 

 

 

 

উল্লেখ্য, অ্যাডিলেডে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে কিছুটা চাপেই রোহিত শর্মারা।‌ পারথে প্রথম টেস্টে আত্মসমর্পণ করলেও অ্যাডিলেডে যথেষ্ট প্রত্যয় দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ৮৬। এখনও ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে তারা। হাতে ৯ উইকেট। ক্রিজে রয়েছেন নাথান ম্যাক সুইনি (৩৮) এবং মার্কাস লাবুশেন (২০)। গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা সামলে দিতে পারলে, বড় রানের হাতছানি থাকবে অস্ট্রেলিয়ার সামনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া