সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে খুব কম সময়েই দর্শকের মন জয় করেছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। পরিচিতি মুম্বইয়ে হলেও অনন্যার সঙ্গে রয়েছে বাংলাদেশের গভীর যোগ। একবার একটি টক শোয়ের মঞ্চে নিজেই এই কথা বলেন বাবা চাঙ্কি পাণ্ডে।
তিনি জানান, ১৯৮৭ সালে বলিউড ছবি 'আগ কি আগ'-এ অভিনয় করেছিলেন চাঙ্কি। সেটিই ছিল তাঁর ডেবিউ ছবি। ছবিতে বিজয় সিংয়ের চরিত্রে কাস্ট করা হয় চাঙ্কিকে। তারপর থেকে একের পর-এক 'খতরো কে খিলাড়ি', 'তেহজিব'-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেন চাঙ্কি। নায়ক হিসেবে এদেশের ছবিতে খুব বেশি দেখা যায়নি অভিনেতাকে। মূলত পার্শ্বচরিত্রেই কাজ করেছেন।
বলিউডে সাফল্য না পেয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে চলে যাবেন। চাঙ্কির এক বন্ধুই তাঁকে সেখানকার ছবির জগতে নিয়ে যান। চাঙ্কি বলেন, "সেই সময় আমার খুব টাকার দরকার ছিল। ফলে বাংলাদেশের ছবির অফার গ্রহণ করেছিলাম। বিষয়টা আমার কাছে জুয়া খেলার মতো ছিল। কিন্তু সেখানে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলাম।"
তিনি আরও বলেন, "প্রথম ছবিটাই এত সফল হয় যে, আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশে টানা পাঁচ বছর চুটিয়ে কাজ করেছিলাম আমি। ১৯৯৮ সালে বিয়ে করি। আমাদের হানিমুন হয়েছিল বাংলাদেশেই। ভাবনা তারপরেই সন্তান সম্ভবা হয়। জন্ম হয় আমাদের একমাত্র কন্যা অনন্যার।"
প্রসঙ্গত, অনন্যার প্রেম জীবনকে কেন্দ্র করে বাবা চাঙ্কির মত নিয়ে নেটপাড়ায় কিছুদিন আগে চর্চা শুরু হয়েছিল। মাঝেমধ্যেই বলিউডের বাবা-মেয়ের জুটি বেশ নজর কাড়েন নেটিজেনদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি