বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে জিতলেও, অ্যাডিলেডে শুরুটা ভাল হল না ভারতীয় দলের। প্রথম দিনের শেষে কিছুটা চাপেই রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম টেস্টে আত্মসমর্পণ করলেও অ্যাডিলেডে যথেষ্ট প্রত্যয় দেখাচ্ছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ৮৬। এখনও ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে। হাতে ৯ উইকেট। ক্রিজে রয়েছেন নাথান ম্যাক সুইনি (৩৮) এবং মার্কাস লাবুশেন (২০)। গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা সামলে দিতে পারলে, বড় রানের হাতছানি থাকবে অস্ট্রেলিয়ার সামনে। শুক্রবার অজিদের ইনিংসের শুরুতেই ওপেনিং জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। ২৪ রানে প্রথম উইকেট হারায় কামিন্সের দল। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন উসমান খোয়াজা। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে সুইনি-লাবুশেন জুটি। শত চেষ্টায়ও পার্টনারশিপ ভাঙতে পারেনি বুমরা, সিরাজ, হর্ষিতরা। অর্থাৎ, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। কিছুটা ব্যাকফুটে ভারত। তবে দ্বিতীয় দিনের প্রথম একঘন্টায় টেস্টের গতিবিধি বোঝা যাবে।
টসে জিতে গোলাপী বলের টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ইনিংসের প্রথম বলেই ধাক্কা। পারথে মিচেল স্টার্ককে স্লেজিং করেছিলেন যশস্বী জয়েসওয়াল। এদিন তার বদলা নেন অজি তারকা। ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন যশস্বীকে। এরপর জুটি বাঁধার চেষ্টা করেন কেএল রাহুল এবং শুভমন গিল। কিন্তু বেশিক্ষণ দলকে টানতে পারেনি। ৩৭ রানে আউট হন রাহুল। ৩১ করেন গিল। স্টার্কের ফাঁদে পা দেন বিরাট কোহলি। সিরিজে প্রথম টেস্টে শতরান করলেও, এদিন সুবিধা করতে পারেননি। ৭ রানে আউট হন। শুরুটা ভাল করলেও ২১ রানে ফেরেন ঋষভ পন্থ। ছয় নম্বরে নেমে ব্যর্থ রোহিত শর্মা। মাত্র ৩ রান করেন। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে আরও একটা লজ্জার হাত থেকে বাঁচান নীতিশ কুমার রেড্ডি এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষদিকে দু'জনেই আগ্রাসী মেজাজে খেলে রান বাড়ানোর চেষ্টা করে। অ্যাডিলেডে একাই ভারতীয় ব্যাটিংকে শুইয়ে দেন স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট তুলে নেন। টেস্টে এটাই তাঁর সেরা বোলিং। এই নিয়ে মোট ১৫বার লাল বলের ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন স্টার্ক। প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড জোড়া উইকেট নেন। দিনের শেষে মাত্র ১ উইকেট হারানোয় সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি