বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মিচেল স্টার্কের দাপুটে বোলিংয়ে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং লাইন আপ। ১৮০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তার কিছুক্ষণ পরই অ্যাডিলেডে ফ্লাডলাইট বিভ্রাট। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ঘটে বিপত্তি। গোলাপী বলের টেস্টে তখন শেষ সেশন চলছে। ১ উইকেট হারিয়ে অজিদের রান ৩৮। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে এই ঘটনা ঘটে। বল করার জন্য তৈরি ছিলেন হর্ষিত রানা। আচমকাই অ্যাডিলেড ওভালের ফ্লাডলাইট নিভে যায়। বন্ধ হয়ে যায় খেলা। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। কয়েক বল আগেও নৈশালোকের আলো নিভে গিয়েছিল, কিন্তু এক মিনিটের মধ্যেই আলো জ্বলে যায়। কোনও সময় নষ্ট হয়নি। একই ওভারে মাত্র কয়েক বলের ব্যবধানে দু'বার ঘটে যায় ফ্লাডলাইট বিভ্রাট।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ১৩ রানে উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন। কিন্তু মজবুত দেখায় নাথান ম্যাক সুইনি এবং মার্নাস লাবুশেনকে। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টের প্রথমদিন মিচেল স্টার্কের দাপটে ১৮০ টানে আলআউট হয়ে যায় ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ রান নীতিশ কুমার রেড্ডির। ৪২ করেন অলরাউন্ডার। তিনি ছাড়া কেএল রাহুল এবং শুভমন গিল যথাক্রমে ৩৭ এবং ৩১ রান করেন। আঙুলে চিড় ধরায় প্রথম টেস্ট খেলতে পারেননি। অ্যাডিলেডে শুরুটা ভাল করেও, বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি গিল। স্টার্কের প্রথম বলেই শূন্যতে ফেরেন যশস্বী জয়েসওয়াল। ছয় নম্বরে নেমে ব্যর্থ রোহিত শর্মা। রাম পাননি পারথে শতরান করা বিরাট কোহলিও। ছয় উইকেট নেন মিচেল স্টার্ক। দুটো করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। টেস্টে এটা স্টার্কের ১৫তম বার পাঁচ উইকেট শিকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি