বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পিচ কভার নিয়ে তৈরি মাঠকর্মীরা, অ্যাডিলেডে দিন রাতের টেস্টে বৃষ্টির ভ্রুকুটি? 

Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বলেই জয়সওয়াল ফিরে গেলেও টিম ইন্ডিয়ার হাল ধরেন গিল এবং রাহুল। সিরিজে এগিয়ে থেকে নামলেও সমতা ফেরানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম সেশনের পর ডিনার ব্রেকে অ্যাডিলেডে দেখা গেল চিন্তার দৃশ্য। এমনিতেই শুক্রবার সকালে থেকে অ্যাডিলেডে ওভারকাস্ট আবহাওয়া। জানা গিয়েছে, অ্যাডিলেড ওভালের দক্ষিণ প্রান্তে বৃষ্টি হচ্ছিল।

 

 

হাওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা ছিল ওভালেও। তবে তৈরি ছিলেন মাঠকর্মীরাও। মাঠের ধারে পিচ কভার নিয়ে তৈরি থাকতে দেখা যায় তাঁদের। তবে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি ছিল না। ফলে, খেলা বন্ধ হওয়া নিয়ে সংশয় দেখা যায়নি। বিরতির পর নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম বলেই আউট হয়ে যান পারথ টেস্টে দুরন্ত শতরান করা যসশ্বী জয়সওয়াল (‌০)‌। এরপর খেলা ধরে নিয়েছিলেন লোকেশ রাহুল ও তিনে নামা শুভমান গিল। 

 

 

দু’‌জনে প্রথম উইকেটের জুটিতে ৬৯ রান তুলে ফেলেন। এরপরই স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল (‌৩৭)‌। চারে নামা বিরাট প্রথম ইনিংসে হন ব্যর্থ। মাত্র ৭ রান করে ফিরে যান স্টার্কের বলে। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করা বিরাট হলেন ফের ব্যর্থ। এরপরই বোলান্ডের বলে এলবিডবলিউ হন গিল (‌৩১)‌। টেস্টে ভারতীয় দলে হয়েছে তিনটি পরিবর্তন। দলে ফিরলেন রোহিত শর্মা, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। পারথ টেস্টের দল থেকে বাদ পড়লেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া