সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মজার খেলায় নাগা-শোভিতা
অবশেষে চারহাত এক এল নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। ৪ ডিসেম্বর রাত ৮টার শুভলগ্নে বিয়ে শুরু হয়েছিল। ৮ ঘণ্টা ধরে চলেছে বিয়ের রীতি। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন তাঁরা হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন। বিয়ের পর বর-কনে মেতে উঠলেন আংটি খোঁজার মজার খেলায়। সম্প্রতি, সমাজ মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খেলায় নাগার জয় হল। কিন্তু বরের জয়ে বেশ খুশি দেখাল শোভিতাকে।
সোনাক্ষিকে জাহিরের স্পেশাল সারপ্রাইজ!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষি সিনহা বলেন, "জাহির খুব রোমান্টিক। বরাবরই আমায় সারপ্রাইজ দেয়। নর্দান লাইটের নিচে আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিল সে। ঘুরতে যাওয়ার সময় বিন্দুমাত্র টের পাইনি যে, এরকম কিছু ঘটতে চলেছে। জাহিরের এই সারপ্রাইজটা আমার কাছে সবচেয়ে স্পেশাল।"
তমান্নার ক্রাশ কে?
তমান্না ভাটিয়া ও জিমি সেরগেলকে সম্প্রতি দেখা গিয়েছে 'সিকান্দর কী মুকাদ্দার'-এ। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তমান্না জানান, জিমির উপর ক্রাশ ছিল তাঁর। অভিনেত্রীর কথায়, "যেদিন থেকে 'মহাব্বতে' ছবিটি দেখেছিলাম সেদিন থেকে জিমি সেরগেলের উপর ক্রাশ ছিল। তাই এই ওয়েব ছবির সেটে প্রথমে কথা বলতে সাহস পাচ্ছিলাম না। পরে ওঁর সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি