বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জুনিয়রের ফটোতে মাল্যদান অভিজিতের, পাস্তা খাওয়ার আবদার আজও ভুলতে পারেন না ডগলাস

Sampurna Chakraborty | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৬Sampurna Chakraborty

সম্পূর্ণা চক্রবর্তী: ২০ বছর আগের সেই অভিশপ্ত রাত। ভারতীয় ফুটবলের ইতিহাসে কালো দিন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ঘটে যায় মর্মান্তক ঘটনা। আচমকাই মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ানো জুনিয়র। আর ওঠেননি। ডেম্পো এবং মোহনবাগানের মধ্যে চলছিল ফেডারেশন কাপ ফাইনাল। সবুজ মেরুন গোলকিপার সুব্রত পালের অনিচ্ছাকৃত ঘুঁষি লাগে ডেম্পোর স্ট্রাইকারের বুকে। মাঠের ধারে শুরু হয় শুশ্রূষা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। থমথমে পরিবেশে নিজের গোলেই সামনেই হাঁটু মুড়ে দু'হাত জোড় করে প্রার্থনা শুরু তৎকালীন ডেম্পোর গোলকিপার অভিজিৎ মণ্ডলের। কাট টু ২০২৪। মাঝে পেরিয়ে গিয়েছে ২০ বছর। কিন্তু সেই দিনটি এখনও স্মৃতিতে টাটকা অভিজিতের। ভোলেননি জুনিয়রকে। চোখ বুজলেই দিনটি ভেসে ওঠে। মনে পড়ে যায় প্রতিটি মুহূর্ত। যতদিন বাঁচবেন, স্মৃতিতে থাকবে। কিন্তু এই দিনটিতে যেন আরও বেশি করে মনে পড়ে যায় ব্রাজিলীয় সতীর্থকে। সকাল থেকেই মন কেঁদে ওঠে। বারবার প্রশ্ন ওঠে, মাত্র ২৫ বছর বয়সে সত্যিই কি এমন পরিণতি হওয়ার কথা ছিল জুনিয়রের?

ফোনে অভিজিৎ জানান, প্রত্যেক বছর এই দিনটিতে সতীর্থের ফটোতে মালা দেন। প্রার্থনা করেন তাঁর পরিবারের জন্য। এদিনও ব্যতিক্রম নয়। অভিজিৎ বলেন, 'এই দিনটা ভোলার নয়। ফুটবল মাঠে মৃত্যু এবং চোখের সামনে মৃত্যু যেন কেউই কোনও দিন না দেখে। কারোর যেন এই দুর্ভাগ্য না হয়। কিন্তু আমার এই দুর্ভাগ্য হয়েছিল। পুরো ঘটনাটা চোখের সামনে ভাসছে। কোনওদিন ভুলতে পারব না। এখনও জুনিয়রের ফটো আমার বাড়িতে রাখা আছে। আজ মালাও দেওয়া হয়েছে। বেদনাদায়ক ঘটনা। ভারতীয় ফুটবলে জুনিয়র তাঁর জীবন দিয়ে কিছু জিনিস পরিবর্তন করে গিয়েছে। প্রত্যেকবার এই একটা দিন আমাকে নাড়া দেয়। যেহেতু মাঠে ছিলাম, প্রার্থনা করছিলাম। আশা করেছিলাম জুনিয়র ফিরবে। কিন্তু শেষপর্যন্ত ওকে বাঁচানো যায়নি। প্রত্যেক বছর এই দিনে ওর ফটোতে মাল্যদান করি। শুধু আমি নয়, আমার পরিবারের কাছেও এই দিনটা অত্যন্ত দুঃখের। গোয়ায় থাকাকালীন আমার পরিবারও প্রত্যেকটা ম্যাচে যেত। তাই আমার স্ত্রীর মনেও এই ঘটনা নাড়া দিয়েছে।' 

জুনিয়রকে যে ভারতে এনেছিল, সেই ডগলাস সিলভার কাছেও দিনটি খুবই বেদনাদায়ক। এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ব্রাজিলীয় তারকা। সেখানে সুভাষ ভৌমিকের সঙ্গে দেখা যায় ডগলাস এবং জুনিয়রকে। ফটোর ক্যাপশনে লেখেন, '২০ বছর কেটে গিয়েছে। আমি তোমাকে খুব মিস করি ভাই। আমি যেসব স্ট্রাইকারদের সঙ্গে খেলেছি, তারমধ্যে তুমি অন্যতম সেরা।' ২০০৩ সালে দেশওয়ালি ভাইকে ভারতীয় ফুটবলে‌ আনেন ব্রাজিলীয় স্টপার। একবছর একসঙ্গে খেলেন ইস্টবেঙ্গলে। জুনিয়রের মৃত্যুবার্ষিকীতে একসঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন ডগলাস। ফোনে বলেন, 'খুব দুঃখজনক ঘটনা। ওর সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। তবে আমাদের সেরা সময় মাঠে। ২০০১ সালে আমরা একসঙ্গে ব্রাজিলে প্রিমিয়ার লিগ খেলি। আমরা একই দলে খেলেছি। টুর্নামেন্টের প্রথম পর্বে আমরা টেবিলের শেষে ছিলাম। ও দলে যোগ দেওয়ার পর আমরা তিন নম্বরে শেষ করি। ও এসেই ১৯ গোল করে। লিগের সর্বোচ্চ গোলদাতা হয়। আমি সবসময় ওকে বলতাম, দেখা যাক যদি একদিন আমরা ব্রাজিলের বাইরে একসঙ্গে খেলতে পারি। তারপর আমি ভারতে আসি। ইস্টবেঙ্গল আমাকে জিজ্ঞেস করে আমি কোনও ভাল ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে চিনি কিনা। সঙ্গে সঙ্গে আমি ওর কথা ভাবি। কলকাতায় আসার পর প্রথম দু'সপ্তাহ ওর মানিয়ে নিতে সমস্যা হয়। আবহাওয়া, গরম, সময়ের পার্থক্যের জন্য প্রথম দু'সপ্তাহ ইস্টবেঙ্গলের অনুশীলনে নজর কাড়তে পারেননি। কর্তাদের পছন্দ হয়নি। আমি কিছু সময় দেওয়ার অনুরোধ করি। তারপর ও গোল করতে শুরু করে।নিজেকে প্রমাণ করে। ভাল প্লেয়ারের পাশাপাশি খুব ভাল মনের মানুষ ছিল। কয়েকদিন পর ওর স্ত্রী কলকাতায় আসে। ওরা পরিবার বাড়ানোর পরিকল্পনা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ২০ বছর আগে এমনই একটা দিনে‌ আমরা ওকে হারাই। আমার জীবনের অন্যতম দুঃখের দিন।' 

মাঠে এবং মাঠের বাইরে প্রচুর স্মৃতি দুই ব্রাজিলীয় বন্ধুর। বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে। তারমধ্যেও স্মৃতির সরণি থেকে একটি ঘটনা তুলে ধরেন ডগলাস। জানান, শুধুমাত্র আজকের দিন নয়, প্রতিবার পাস্তা বানানোর সময় ভেসে ওঠে বন্ধুর মুখ। ডগলাস বলেন, 'আমি সবসময় ওর সঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলো মনে রাখতে চাই। যখন ও প্রথম কলকাতায় আসে। ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকত। আমরা একসঙ্গে থাকতাম। ও রান্না করতে পারত না। আমি আমাদের জন্য রান্না করতাম। ও যা খেতে পছন্দ করত, সেটাই বানাতাম। ও খুব পাস্তা খেতে ভালবাসত। ও সবসময় আমাকে বলত, আমি ওর মায়ের মতো পাস্তা বানাই। তাই সবসময় আমাকে পাস্তা করতে বলত। বলত, আমার বানানো পাস্তা মাঝেমধ্যে ওর মায়ের থেকেও ভাল হয়।' ফোনে কথাগুলো বলার সময় গলা বুঁজে আসে ডগলাসের। আবেগতাড়িত হয়ে পড়েন। ২০ বছর কেটে গেলেও, এখনও যেন কঠিন বাস্তব বিশ্বাসই হয় না। না থেকেও অভিজিৎ, ডগলাসের স্মৃতিতে অমর ক্রিশ্চিয়ানো জুনিয়র। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া