বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিরাট বা রোহিত নয়, ক্রিকেটে সমস্যা মেটাতে কার কাছে যান নীতীশ রেড্ডি? ফাঁস করলেন নাম

Kaushik Roy | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। পারথে প্রথম টেস্টে নজর কেড়ে নেওয়া পারফরম্যান্স করছেন তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডি। জাতীয় দলে সুযোগ পেয়েই কাজে লাগাচ্ছেন তিনি। এবার দ্বিতীয় টেস্টের আগে নিজের মেন্টরের নাম প্রকাশ্যে আনলেন রেড্ডি। বিসিসিআই টিভিতে একটি সাক্ষাৎকারে নীতীশ জানিয়েছেন, যখনই তিনি সমস্যায় পড়েন, তাঁর সরাসরি পরামর্শদাতা হন কেএল রাহুল।  

 

 

বিরাট কোহলি এবং রোহিত শর্মার মত অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নীতীশ জানিয়েছেন, 'যখনই আমার কোনও সমস্যা হয়, আমি সোজা কেএল ভাইয়ের কাছে যাই। আমি তাঁর থেকে ভাল সাহায্য পাই। কেএল রাহুলের দেওয়া পরামর্শ আমার জন্য সবসময় কাজ করে। ব্যাট করতে নামার আগে তিনি যে পরামর্শ দিয়েছিলেন, তা দারুণ কাজে দিয়েছিল।' নীতীশ আরও যোগ করেন, কেএল রাহুলের পরামর্শ এবং উপস্থিতি তাঁকে মাঠে আত্মবিশ্বাসী হতেও বরাবর সাহায্য করেছে।

 

 

প্রসঙ্গত, শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। জানালেন, রাহুল ওপেন করবে। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব। বজাতককে কোলে নিয়ে লোকেশ রাহুলের ব্যাটিং দেখেছি। দুর্দান্ত খেলেছে কেএল। ফলে পরিবর্তনের কোনও দরকারই নেই। পরবর্তীকালে হয়তো পরিস্থিতি বদলাবে। তবে বিদেশের মাঠে লোকেশ রাহুল যেভাবে ব্যাট করেছে, তাতে ও ওপেনিং স্লট পাওয়ারই যোগ্য।

 

 

একপ্রকার ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা চলছিল লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে।  অ্যাডিলেড টেস্টের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই জল্পনাতেই সিলমোহর দিলেন। টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটার হিসেবেই শুরু করেছিলেন। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে বা তারও নীচে নেমে রোহিতের ঝুলিতে সংগ্রহ ১৪৭৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রোহিতের ন'টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া