সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গিয়েছে ৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বাংলার মাটিতে বিশ্বের ছবি' এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ ফ্রান্স।
চলতি বছর প্রয়াত কিংবদন্তি পরিচালক তপন সিনহার জন্মশতবার্ষিকী। তাঁর উদ্দেশ্য শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধনী ছবি ছিল তাঁর পরিচালিত 'গল্প হলেও সত্যি'। সেখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। এবার তপন সিনহাকে সম্মান জানাতে তাঁকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কেন্দ্রস্থল নন্দন-এ। নন্দন ও নন্দন ২ প্রেক্ষাগৃহের মধ্যবর্তী টানা প্রশস্ত জায়গায় চারপাশের দেওয়াল জুড়ে টানানো প্রয়াত পরিচালকের নানা দুষ্প্রাপ্য ছবি। তপন সিনহা পরিচালিত সব সিনেমার পোস্টার সেইসব দেওয়ালে যেমন জায়গা করে নিয়েছে তেমনই এই প্রদর্শনীতে রাখা হয়েছে তাঁর ব্যবহৃত পোশাক, ফোন-এরকম নানা টুকিটাকি জিনিস।
প্রদর্শনীর উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শতাব্দী রায়। তপন সিনহা পরিচালিত 'আতঙ্ক' ছবিতে শতাব্দীর অভিনয় তাঁকে রাতারাতি সমালোচকদের ভূয়সী প্রশংসা আদায় করে দিয়েছিল। শতাব্দী ছাড়াও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, যোগেন চৌধুরী এবং অরুন্ধতী দেবী। তপন সিনহার পুত্র ডা. অনিন্দ সিনহা। অনুষ্ঠানে এসে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল শতাব্দীর। বললেন, "মনে হয় যেন এই তো সেদিনই তপনদার সঙ্গে কাজ করলাম। ভীষণ ডিসিপ্লিনড একজন মানুষ।"
খানিক চুপ করে থেকে আবেগপ্রবণ গলায় এই সাংসদ-অভিনেত্রী বলে ওঠেন, "...যাঁর থেকে কেবল শিখেই গেছি। এত বিচিত্র ধরনের বিষয় নিয়ে তিনি কাজ করেছেন, যা আজও ভীষণভাবে আধুনিক হয়ে থেকে গিয়েছে।"
প্রসঙ্গত, ২০টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫টি ছবি। গত বছরের মতো শহরের কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন (১,২,৩), শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ (১, ২), চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), রবীন্দ্র ওকাকুরা ভবন, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, এসএসআর অজন্তা, এসএসআর গ্লোব সিনেমা, পিভিআর (মানি স্ক্যোয়ার), আইনক্স (মেট্রো), আইনক্স (কোয়েস্ট মল), আইনক্স (সাউথ সিটি মল) এবং নিউ এম্পায়ারে স্ক্রিনিং হবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি