বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্তেই নাকি পৌছেছে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে ভারত খেলবে দুবাইয়ে। আর ২০২৭ পর্যন্ত আইসিসি-র যা যা টুর্নামেন্ট ভারতে হওয়ার কথা আছে, সেগুলোও হাইব্রিড মডেলেই হবে।
আইসিসি-র একটি সূত্র অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নব্য প্রেসিডেন্ট জয় শাহ, বোর্ড অফ ডিরেক্টরস, পাকিস্তান ক্রিকেট বোর্ড মিলিয়ে সম্মিলিত ভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তানে হবে। ভারত খেলবে দুবাইয়ে। আর এর ফলে উইন-উইন পরিস্থিতি হল। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টালবাহানারও অবসান ঘটল বলাই যায়।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। এদিকে আগে পাকিস্থান অনড অবস্থান থেকে সরে এসে হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। কিন্তু তারা শর্ত আরোপ করেছিল, আইসিসির আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ এবং দুই ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি-র টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে। এখন খবর অনুযায়ী সেভাবেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। জয় শাহ এবং অন্যান্য সদস্যরা নিজেদের মধ্যে এক আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসে পৌঁছেছে। অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে ভারতের দাবিও মেনে নেওয়া হল। আবার পাকিস্তানের শর্তও মেনে চলা হল। সবাইকে খুশি করে চলার একটা রাস্তা খোঁজা হল।
২০২৫ সাল থেকে ২০৩১ পর্যন্ত আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা ভারতের মাটিতে। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানের শর্ত, এই চারটি টুর্নামেন্ট খেলার জন্য ভারতে যাবে না তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি