বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা চলছিল লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে। অ্যাডিলেড টেস্টের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই জল্পনাতেই সিলমোহর দিলেন। জানিয়ে দিলেন অ্যাডিলেডে ওপেন করবেন কেএল রাহুলই।
পারথ টেস্টের প্রথম ইনিংসে রাহুল ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তিনি ও যশস্বী জয়সওয়াল দুশোর বেশি রানের পার্টনারশিপ গড়েন ওপেনিং জুটিতে। তার পরই মোটামুটি পরিষ্কার হয়ে যায় লোকেশ রাহুলই ওপেন করবেন দ্বিতীয় টেস্টে।
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে হিটম্যান ব্যাটিং অর্ডারে নিজেকে অনেকটাই নামিয়ে আনেন। রবি শাস্ত্রীর মতো দেশের প্রাক্তন কোচও রোহিত শর্মাকে মিডল অর্ডারে নামার পরামর্শ দেন।
এদিন হিটম্যান সাংবাদিক বৈঠকে বলেন, ''রাহুল ওপেন করবে। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব।''
পারথে লোকেশ রাহুলের ব্যাটিং প্রসঙ্গে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''নবজাতককে কোলে নিয়ে লোকেশ রাহুলের ব্যাটিং দেখেছি। দুর্দান্ত খেলে কেএল। ফলে পরিবর্তনের কোনও দরকারই নেই। পরবর্তীকালে হয়তো পরিস্থিতি বদলাবে। তবে বিদেশের মাঠে লোকেশ রাহুল যেভাবে ব্যাট করেছে, তাতে ওপেনিং স্লট পাওয়ারই যোগ্য রাহুল।''
এদিকে শাস্ত্রী বলেছেন, ''রোহিতের মিডল অর্ডারে নামা উচিত। ও যথেষ্ট দক্ষ। দক্ষতা এবং অভিজ্ঞতা মিডল অর্ডারে কাজে লাগবে।''
টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটার হিসেবেই শুরু করেছিলেন। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে বা তারও নীচে নেমে রোহিতের ঝুলিতে সংগ্রহ ১৪৭৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রোহিতের ন'টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি রয়েছে। শাস্ত্রী বলছেন, ''দলের প্রয়োজনের কথা মাথায় রেখে রোহিত স্থির করুক ও কত নম্বরে নামবে। কত নম্বরে নামলে ও বিপজ্জনক বা অস্ট্রেলিয়া কত নম্বরে ওকে দেখতে চায় না, সেটা স্থির করতে হবে রোহিতকেই।'' রোহিত সেটাই জানিয়ে দিলেন, তিনি নামবেন মিডল অর্ডারে। রাহুল নামবেন ওরেন করতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি