বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | 'বাবাকে কাঁদতে দেখেছিলাম', আবেগপ্রবণ নীতীশ শোনালেন তাঁর উত্থানের কাহিনি

KM | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বাবার আত্মত্যাগের কাহিনি জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের অলরাউন্ডার নীতীশ রেড্ডি। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রকাশিত নব্য এক ভিডিওয় নীতীশ রেড্ডি তাঁর উত্থানের কাহিনি শুনিয়েছেন।  আর্থিক অনটনের বাধা বিঘ্ন অতিক্রম করে নীতীশ রেড্ডি এখন দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। 
২০২৪ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে  খেলে নজর কাড়েন নীতীশ রেড্ডি। ৩০৩ রান করেন রেড্ডি। এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন তিনি। তার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য। টেস্টে ও টি টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে অভিষেক হয় নীতীশ রেড্ডির। তাঁর এই সাফল্যের পিছনে পরিবারের ভূমিকার কথা জানিয়েছেন নীতীশ রেড্ডি। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রকাশিত ভিডিওয় নীতীশ রেড্ডি বলেন,''ছোট বয়সে আমি খুব একটা সিরিয়াস ছিলাম না। আমার বাবা চাকরি ছেড়ে দেন। অনেক আত্মত্যাগের কাহিনি রয়েছে। আর্থিক কষ্ট ছিল। একদিন বাবাকে কাঁদতে দেখেছি। তখন আমার মনে হয়েছিল বাবা এত কষ্ট করছে আর তুমি খেলাটাকেই হালকা ভাবে নিয়েছো। তার পরই আমি সিরিয়াস হই ক্রিকেট নিয়ে। উন্নতি হতে থাকে একটু একটু করে। কঠিন পরিশ্রম শুরু করি। তার ফল পেয়েছি।'' 

নীতীশ রেড্ডি আরও বলেন, ''মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে আমি এখন গর্বিত বাবার জন্য। বাবা যে খুশি হয়েছে তা জেনে আমার খুব ভাল লাগে। আমার প্রথম জার্সি বাবাকে দিই। বাবার মুখে খুশির হাসি লক্ষ্য করেছিলাম।'' 

পারথে স্বপ্নের অভিষেক হয় নীতীশ রেড্ডির। বিরাট কোহলির হাত থেকে জাতীয় দলের টুপি পান নীতীশ রেড্ডি। প্রথম দিন ভাঙনের মুখে নীতীশ ৪১ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ৩৮ রান করেন নীতীশ। মিচেল মার্শকে বোল্ড করে নীতীশ বুঝিয়ে দেন তিনি বোলিংয়েও দক্ষ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া