সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Ra | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শো-এর খাতিরে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন কৌতুকাভিনেতা সুনীল পাল। স্ত্রীকে জানিয়েছিলেন ৩ ডিসেম্বর ফিরে আসবেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ে তাঁর বাড়ি না ফেরাতে বহুবার ফোন করেন তাঁর স্ত্রী। যোগাযোগ করতে তো পারেননি, পাশাপাশি সুনীলের তরফেও কোনও বার্তা আসেনি। আতঙ্কগ্রস্থ হয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় পুলিশি অভিযোগ দায়ের করেন সুনীলের স্ত্রী। তবে শেষমেশ সুনীলের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছিল তাঁর স্ত্রীর। জানা গিয়েছিল, সুস্থ আছেন বলি-শিল্পী। ঠিক কী হয়েছিল তাঁর? এই নিখোঁজ হওয়া নিয়ে এক সাক্ষাৎকারে এবার মুখ খুললেন সুনীল।
সুনীল পাল জানিয়েছেন, তাঁকে অপহরণ করা হয়েছিল! অমিত নামের এক ব্যক্তি তাঁকে হরিদ্বারে একটি বার্থডে পার্টিতে পারফর্ম করার প্রস্তাব দিয়েছিল। কথাবার্তা পাকা হওয়ার পর অগ্রিম টাকাও সুনীলকে পাঠানো হয়। এরপর গত ২ ডিসেম্বর দিল্লিতে পৌঁছন তিনি। সেখান থেকে গাড়ি করে অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাস্তায় এক জায়গায় সামান্য খানাপিনা করতে থামা হয়েছিল। আর সেখানেই নাকি হয়েছিল গণ্ডগোল। শিল্পীর দাবি, এক ব্যক্তি হঠাৎ করে এসে সুনীলকে তাঁর ভক্ত বলে পরিচয় দেয়। তারপর আচমকা ধাক্কা মেরে একটি গাড়ির মধ্যে তাঁকে ঠেলেঠুলে ঢুকিয়ে দেয়!
সুনীল বলে চলেন, "এরপর আমার চোখে পট্টি পরানো হল। তারপর আমাকে যে ঘরে হাজির করা হয়েছিল, সেখানে আরও বেশ কয়েকজন মানুষ ছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে হুমকি দেওয়া হয়েছিল ২০ লক্ষ টাকা দেওয়ার জন্য। আমার ফোন-ও কেড়ে নিয়েছিল ওরা। শুধু আমাকে বলেছিল বন্ধুদের সঙ্গে কথা বলতে যাতে টাকার ব্যবস্থা করতে পারি। কোনওরকমে টাকা জোগাড় করতে পেরেছিলাম ধার করে। সেসব পেয়ে ওরা আমাকে ছেড়ে দিয়েছিল। আবার ফেরা সময় আমাকে ২০,০০০ টাকাও ধরিয়ে দিয়েছিল। যাতে বিমানে চেপে বাড়িও ফিরে আসতে পারি!
এই ঘটনার পর শিল্পী যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেকথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। সঙ্গে এও জানান যে যেসব মানুষ ভাবছেন তাঁর এইসব দাবি ভুয়ো, স্রেফ প্রচার পাওয়ার জন্য করছে তারা ভুল ভাবছে। শিল্পীর দাবি, যদি প্রচার পাওয়ার জন্যই এসব তিনি করতেন তাহলে পুলিশকে এই বিষয়টির মধ্যে টানতেন না। এমনকি তাঁর বন্ধুদের কাছেও যে ওই টাকা চাওয়ার বার্তা পাঠানো হয়েছে, সেসব-ও প্রমাণ হিসাবে রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি