সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ০১ : ০২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, দেশের ছবির সিক্যুয়েলের ইতিহাসের অন্যতম বড় নাম হতে চলেছে ‘পুষ্পা ২’। বর্তমানে তারকা ঠাসা অনসম্বল কাস্ট ছবি অথবা ভিএফএক্স-এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনও বিকল্প নেই, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির টিকিট বিক্রির পরিসংখ্যানই তার প্রমাণ। দেশজুড়ে উন্মাদনা শুরু হয়েছে এই ছবি ঘিরে। তার রেশ পড়েছে কলকাতাতেও। মাল্টিপ্লেক্সগুলো ছাড়াও শহরের দক্ষিণ থেকে পশ্চিম অঞ্চলের একাধিক নামী সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে আছড়ে পড়েছে ‘পুষ্পা ২’। প্রথম দিনে কেমন ব্যবসা করছে এই ছবি? এই ছবি ঘিরে এত যে হইচই তা কি স্রেফ কাগুজে না কি তার হাতেগরম ফল পাবে বক্স-অফিসও? আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন নবীনা, প্রিয়া, অশোকার মতো নামী ও জনপ্রিয় প্রেক্ষাগৃহের কর্ণধারেরা।
নবীনার কর্ণধার নবীন চৌখানিকে যাঁরা ব্যক্তিগত চেনেন, তাঁরা জানেন মানুষটি শান্ত স্বভাবের। কিন্তু 'পুষ্পা ২' নিয়ে তিনিও ঈষৎ উত্তেজিত। “এক্সট্রা-অর্ডিনারি ছবি। প্রথম দিনের ফলাফল দুর্ধর্ষ! এখনও পর্যন্ত যেভাবে দর্শক হলে ভিড় করছেন, অগ্রিম টিকিট বুক করেছেন তার থেকেই স্পষ্ট এ ছবি ব্লকব্লাস্টার হতে চলেছে! প্রথম দিনের পেস যদি রাখতে পারে ‘পুষ্পা ২’ তাহলে ‘জওয়ান’-এর কালেকশনকেও ছাড়িয়ে যাবে। আমাদের প্রেক্ষাগৃহের আজকের চারটে শো। প্রথম শো সকাল ১১টা নাগাদ ছিল। সেখানে কিছু আসন ফাঁকা পড়ে ছিল বাকি তিনটে হাউজফুল। আগামী কয়েকদিনের ছবিটাও কম বেশি এক। চলতি বছরে এখনও পর্যন্ত বড় ব্যবসা করেছে স্ত্রী ২, কল্কি। অল্লু অর্জুনের এই ছবি তাদের পিছনে ফেলে দেবে। ১০০ ভাগ নিশ্চিত আমি!” প্রশ্ন ছিল, ‘পুষ্পা ২’র এইচডি প্রিন্ট তো অনলাইনে লিক হয়ে গিয়েছে। প্রভাব ফেলবে ব্যবসায়? হাসতে হাসতে জবাব এল, “ধুর! ১ শতাংশও প্রভাব ফেলবে না।”
'প্রিয়া'র কর্ণধার অরিজিৎ দত্তকে পাওয়া গেল নিজস্ব ছন্দেই-"ওয়েল, দর্শক তো বলছেন ফাটাফাটি। তাঁদের অনেকে বলছেন এই ছবির গান প্রিক্যুয়েলের মতো অতটাও ভাল নয়, ওই চলনসই। কিন্তু গল্প, সংলাপ, অভিনয়, অ্যাকশন-সব মিলিয়ে এক্সেলেন্ট!" পুষ্পা তো প্রায় সাড়ে তিন ঘন্টার ছবি, কোনও দর্শক উশখুশ করছেন না? প্রেক্ষাগৃহের বারান্দায় বেরিয়ে আসছেন না? জোর গলায় জবাব এল, “নট আ সিঙ্গল পার্সন। কী বলছেন! এত চিৎকার, হাল্লা হচ্ছে যে সংলাপ শোনা যাচ্ছে না। একদম ৩ ঘন্টা ২৫ মিনিটের ছবি ঠায় বসে দেখছেন দর্শক। আজকের চারটে শো-ই তো হাউজফুল।”
ক্রিসমাস পর্যন্ত ম্যাজিক অক্ষুণ্ণ থাকবে অল্লু অর্জুনের? “হেসেখেলে। বরং সেই সময় যে বাংলা ছবিগুলো, হিন্দি ছবিগুলো মুক্তি পাবে তাঁদের সমস্যা হবে। তারা স্ট্রেসে থাকবে। এইমুহূর্তে বাজারে অন্য কোনও ছবি নেই। ‘পুষ্পা ২’র ক্ষেত্রে মাঠ পুরো ফাঁকা। বুঝতে পারছেন, কী পরিমাণে ব্যবসা করবে এই ছবি? রেকর্ড-ব্রেকিং হবে।”
প্রায় একই সুর শোনা গেল বেহালার জনপ্রিয় প্রেক্ষাগৃহ অশোকা'র কর্ণধার প্রবীর রায়ের গলায়। “বছরের বক্স-অফিসের সব রেকর্ড ভেঙে দেবে এই ছবি! পুরোপুরি মশলা ছবি। নাচ-গান, গরম সংলাপ,অ্যাকশন ঠাসা এই ছবি। আমি নিজেও এই ছবি দেখেছি। এই ছবির ব্যাপারে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। এখনকার এই ওটিটি-মোবাইলের সময়ে বেশিরভাগ দর্শক যখন ভেঙে ভেঙে ছবি, সিরিজ দেখতে অভ্যস্ত, এই ছবি দেখতে দেখতে কিন্তু একজন দর্শকও আসন ছেড়ে উঠছেন না। এমনকি বিরতিতেও বাথরুমে যাচ্ছেন না" বলতে বলতে হেসে ফেললেন প্রবীরবাবু। " আমরা বলেছিলাম বাংলা ছবির নির্মাতাদের যে একটু অপেক্ষা করুন, ‘পুষ্পা ২’ মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ছবির ব্যবসা দেখে তারপর নিজেদের ছবি আনুন। ওঁরা আমাদের কথা শোনেননি। সত্যি বলছি, ‘পুষ্পা’ যদি এই দৌড় ধরে থাকে, তাহলে হল থেকে ওকে সরানো খুব মুশকিলের। সত্যিই মুশকিলের। জানি না কী হবে...”
বিষয়টা নিয়ে কী ভাবছেন মেনকা-র কর্ণধার প্রণব রায়? “দেখুন, কম বছর তো হল না এই ব্যবসায়। সেই অভিজ্ঞতা থেকেই বলছি কালেকশনের দিক থেকে 'পুষ্পা ২' এই বছরের দেশের সব ছবির রেকর্ড ভেঙেচুরে যাবে। ছবির রিপোর্ট তো ভাল-ই, ভাল কালেকশনও। আর দেখুনম এই ছবি হল থেকে নামবে না আগামী সপ্তাহ তিনেক। সেক্ষেত্রে ক্রিসমাসে মুক্তি পেতে চলা একাধিক বাংলা ছবি কিন্তু সমস্যায় পড়বে। দেখুন, বর্তমান সময়ের বাংলা ছবি হয় আড়াই ঘন্টার আশেপাশে। পুষ্পা ২ র রানিং টাইম সাড়ে তিন ঘন্টার। আর এত ভাল ব্যবসা করছে এই ছবি, চট করে তো নামিয়ে দেওয়া যায় না। সেটা আনজাস্টিস হবে এই ছবির প্রতি। তবে যাই হোক, কোনওভাবেই একটি শো-এর বেশি বাংলা ছবি ক্রিসমাসের সময় পাবে বলে আমার মনে হয় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি