সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কাটল মনোমালিন্যের মেঘ! হাতে হাত ধরে চলচ্চিত্র উৎসবে দেব-রুক্মিণী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩৯Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: দেব-রুক্মিণীর প্রেমের খবর এখন গোটা টলিউড জুড়ে চর্চিত। বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন দুই তারকা। কিন্তু আচমকাই নাকি দেবকে আনফলো করেছেন রুক্মিণী! নিছকই মনোমালিন্য নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, সেই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ফের একসঙ্গে ধরা দিলেন টলিউডের ‘পাওয়ার কাপল’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কাছাকাছি এলেন দেব-রুক্মিণী।

৩০তম  চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন দেব। মঞ্চে মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে  উত্তরীয় পরিয়ে আসেন রুক্মিণী মৈত্র,  মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরীয় নিজে হাতে পরিয়ে দেন দেবকে।

এই মুহূর্তে 'খাদান'র প্রমোশন নিয়ে ব্যস্ত দেব। এই ব্যস্ততার জন্য কি ‘বিশেষ বান্ধবী’-কে সময় দিতে পারছেন না ‘পাগলু’? আর সেই কারণেই কি পারদ চড়েছে! যদিও এনিয়ে এখনও খোলসা করে কিছু জানা যায়নি। তবে টলিপাড়ার গুঞ্জন, দুই তারকার মধ্যে নাকি চলছে মান অভিমানের পালা! এদিকে গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে চলচ্চিত্র উৎসবে দেব-রুক্মিণীকে হাসিমুখে একসঙ্গে দেখা গেল।

এদিন অনুষ্ঠান শেষে বেরনোর সময় ভিড় এড়িয়ে রুক্মিণীর হাত ধরে গাড়িতে পৌঁছন দেব। এক মুহূর্তও প্রেমিকাকে চোখের আড়াল হতে দেননি ‘চ্যাম্প’। প্রচন্ড ভিড়ের মাঝে রুক্মিণীকে একাই সামলালেন নায়ক। যেন তারকা জুটি স্পষ্ট বুঝিয়ে দিলেন, আসলে তাঁদের মধ্যে কিছুই হয়নি। 

সালটা ছিল ২০১৭। সেই বছরই মুক্তি পেয়েছিল দেব-রুক্মিণী অভিনীত প্রথম ছবি 'চ্যাম্প'। টলিউড সূত্রে খবর, ছবির শ্যুটিং সেটেই প্রেমের সূত্রপাত। প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে। বর্তমানে অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও হিট এই জুটি। কিন্তু রুক্মিণী আচমকা দেবকে আনফলো করে দেওয়ায় বেশ অবাকই হয়েছিলেন অনুরাগীরা। তবে সাময়িকভাবে মান অভিমানের পালা চললেও তা যে নায়ক-নায়িকা আপাতত মিটিয়ে নিয়েছেন তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া