বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Anushka Sharma On Virat Kohli’s Fitness Regime

খেলা | কোহলির বিরাট ফিটনেসের রহস্য কী? ফাঁস করলেন স্ত্রী অনুষ্কা

KM | ০৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবড়েস্ক: বিরাট কোহলির ফিটনেস ঈর্ষণীয়। গত ৫ নভেম্বর ছত্রিশে পা দেন তিনি। পারথের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। বিরাটকে দেখে কে বলবে তাঁর বয়স ৩৬। কোহলির এই বিরাট ফিটনেসের রহস্য কী? কোহলির স্ত্রী সেই রহস্য ফাঁস করেছেন।

বলিউডের বিখ্যাত অভিনেত্রী জানিয়েছেন,গত ১০ বছর  বাটার চিকেন চেখে দেখেননি কোহলি। চিনি-সমৃদ্ধ পানীয়ও পরিহার করেছেন। কোহলির বিরাট ফিটনেস নিয়ে আরও অনেক অজানা কথা জানিয়েছেন অনুষ্কা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে অনুষ্কাকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট তার ফিটনেস নিয়ে দারুণ শৃঙ্খলা পরায়ণ। প্রতিদিন সকালে বিরাট কার্ডিও বা হাই ইনটেনসিটি ট্রেনিং করে। কোনও জাঙ্ক ফুড বা চিনি-সমৃদ্ধ পানীয় খায় না। প্রায় ১০ বছর ধরে বাটার চিকেন খায়নি কোহলি।''

বলিউড অভিনেত্রী আরও বলেন, ''নিয়ম মেনে খাওয়া এবং কঠোর অনুশীলন ছাড়াও আট ঘন্টা ঘুমোয় বিরাট। ঘুম নিয়ে আপোষ করে না। যথেষ্ট বিশ্রাম হচ্ছে কিনা, তা সুনিশ্চিত করে।'' 

ঘরের মাঠে কোহলির ব্যাট কথা বলছিল না। সমালোচনা বাড়ছিল তাঁকে ঘিরে। অস্ট্রেলিয়ার পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি কোহলি। দ্বিতীয় ইনিংসে কিং কোহলি ফিরলেন স্বমেজাজে। তার পর থেকেই অস্ট্রেলিয়ার মানুষের নজর ঘুরে গিয়েছে। বিরাট প্রেমে মাতোয়ারা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।

শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেড টেস্ট। বিরাট ব্যাটের দিকে তাকিয়ে দেশ। কোহলির দিকে তাকিয়ে দেশের ক্রীড়ামহল। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া