সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একসময় বলিউডের নামজাদা তারকাদের ছবিতে শোনা যেত তাঁর কন্ঠ। তিনি অভিজিৎ ভট্টাচার্য। বলিউডের ছবিতে একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো অভিজিৎ ভট্টাচার্যকে। নয়ের দশকে একের পর এক দর্শককে নানা জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই জুটি। সেইসব গানের জনপ্রিয়তার রেশ আজও দিব্যি টের পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে শাহরুখের গানে অনুপস্থিত তিনি। কেন ভাঙল এই জনপ্রিয় জুটি? শাহরুখের প্রতি কি রাগ পুষে রেখেছেন অভিজিৎ?
এর কারণ হিসেবে গায়ক জানান, তিনি তাঁর কাজের প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। শাহরুখের সঙ্গে তাঁর সমস্যার সূত্রপাত তখন থেকেই। “যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন মনে হয় যথেষ্ট হয়েছে। আমি তো শুধু শাহরুখের জন্য কোনওদিন গান গাইনি, আমি গেয়েছি নিজের কাজের জন্য। কিন্তু যখন দেখলাম সবাইকে সম্মান দেওয়া হচ্ছে, একজন চা-বিক্রেতার কথাও পর্যন্ত ফলাও করে বলা হচ্ছে অথচ এই যে আমি শাহরুখের জন্য কণ্ঠ দিয়েছি, সেই গানের জন্য প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত আমাকে দেওয়া হচ্ছে না। আমার কথাটুকু পর্যন্ত কোথাও বলা হচ্ছে না। তখন মনে হয়েছিল-কেন তাহলে তোমার জন্য আমি কণ্ঠ দেব?”
তাহলে কি শাহরুখের প্রতি মনের গহীনে রাগ পুষে রেখেছেন অভিজিৎ? “এরকম নয় যে শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু শাহরুখ এখন আর সাধারণ মানুষ নন, তিনি এখন এতটাই বিরাট তারকা। হয়তো শাহরুখ নিজেও জানে না যে ও ঠিক কত বড় তারকা এইমুহূর্তে। উল্টোদিকে আমি যা ছিলাম সেই-ই মানুষটাই রয়ে গিয়েছি। তাই ওঁর থেকে কিছু আশা করবই বা কেন আমি? আমি নিজের মতো জীবনে এগোচ্ছি। শাহরুখের থেকে বছর পাঁচ কিংবা ছয় বড় আমি। আমাদের দু’জনেরই ইগো রয়েছে। আমাদের দু'জন্যেই বৃশ্চিক রাশি। তবে আমি বড় বৃশ্চিক! আমার ওঁর সমর্থনেরও প্রয়োজন নেই। ওঁকেও প্রয়োজন নেই!”
কিছুদিন আগেও এই প্রসঙ্গে একবার মুখ খুলেছিলেন অভিজিৎ। জানিয়েছিলেন যে তিনি আঘাত পেয়েছেন এবং তাঁদের দু’জনেরই স্বভাব একইরকম। মাঝে মাঝে তাঁর মনে হয় শাহরুখ একজন অহংকারী মানুষ। অথবা তাঁর কাছে সময় নেই। পরক্ষনেই অভিজিৎ বলেন, “আমি যদি নিজেকে চিনি, আমি ওঁকেও খুব ভালো করে চিনি। যদিও আমার সঙ্গে এখন শাহরুখের কোনও ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কিন্তু, সে জানে আমি কষ্ট পেয়েছি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি