বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অভিষেক, সামির দাপুটে পারফরম্যান্সে মুস্তাক আলির নকআউট পর্বে বাংলা

Sampurna Chakraborty | ০৫ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি দাপুটে ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্বে পৌঁছে গেল বাংলা। বৃহস্পতিবার গ্রুপ এ-র শেষ ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারাল বাংলা। সাত ম্যাচের মধ্যে ছ'টিতে জিতে বাংলার পয়েন্ট ২৪। ব্যাট হাতে আবার দাপট দেখালেন অভিষেক পোড়েল।‌ ৪৮ বলে ৭৮ রান করেন উইকেটকিপার ব্যাটার । ইনিংসে ছিল ৪টি ছয়, ৭টি চার। বল হাতে আরও একবার অনবদ্য মহম্মদ সামি। তুলে নেন ৩ উইকেট। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে রাজস্থান। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় বাংলা। 

অভিষেককে যোগ্য সঙ্গত দেন সুদীপ কুমার ঘরামী। ৪৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন বাংলার অধিনায়ক। এই দু'জনের দাপটে অনায়াসে জয় তুলে নেয় বাংলা। বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সামি। ২৬ রানে ৩ উইকেট তুলে নেন। রঞ্জিতে প্রত্যাবর্তনের পর মুস্তাক আলিতেও সফল ভারতীয় পেসার। উইকেটের মধ্যে আছেন। মুস্তাক আলিতে দুই সপ্তাহের মধ্যে সাতটা ম্যাচ খেলে ফেলেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, কোনও চোট সমস্যা নেই। তাসত্ত্বেও অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট এখনও পাকা নয়। অন্যদিকে জোড়া উইকেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ১৮ রান করেন শাহবাজ আহমেদ। জোড়া উইকেট নেন সায়ন ঘোষও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া