সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'আনন্দী' শুরুর দিন থেকেই প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে। দর্শকের পছন্দের জুটি ঋত্বিক-অন্বেষা ফের ভালবাসা কুড়োচ্ছেন।
ধারাবাহিকে চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। 'ঊর্মি'র মতোই এবারও বেশ হাসিখুশি চরিত্রে দেখা যাচ্ছে 'আনন্দী'কে। ডাক্তারবাবুর ঠাকুমাকে ইনজেকশন দিতে বাড়িতে পা রাখে 'আনন্দী'। গল্পে সে শেখাচ্ছে কীভাবে ভালবেসে রোগ সারানো যায় এবং মন ভাল রাখা যায়। যেখানে ডাক্তার নাতি ফেল, সেখানে ঠাকুমাকে হাসিমুখে ইনজেকশন দিয়ে ফেলছে সে।
শুধু ভালবেসে রোগই সারায় না সে। ভালবাসা দিয়ে ধীরে ধীরে মনও জয় করে ফেলেছে 'টুকাইবাবু'র। কিন্তু তাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে তৃতীয় ব্যক্তি তিতির। কিছু দিন আগে গল্পে আনন্দীকে চক্রান্ত করে সরিয়ে নিজে আদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিল তিতির। তবে সঠিক সময়ে আনন্দী ফিরে আসতে তিতিরের ষড়যন্ত্র বানচাল হয়।
সম্প্রতি, মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, নার্সের কাজে আনন্দীকে সাহায্য করার জন্য আদিকে ধন্যবাদ দেয় সে। কিন্তু আদি জানায়, শুধুমাত্র কর্তব্যের খাতিরেই আনন্দীকে সাহায্য করেছে সে। স্বামী হিসাবে কোনও চাহিদা সে পূরণ করবে না। এদিকে প্রথমবার এক বিছানায় শুয়ে ঘুমের ঘোরে আদিকে জড়িয়ে ধরে আনন্দী। তড়িঘড়ি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আদি। দু'জন কী কোনওদিন কাছাকাছি আসবে না? নাকি এইভাবেই একটু একটু করে মনের মিল হবে তাদের? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি