বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হ্যাজেলউড মন্তব্যে ভারতীয় কিংবদন্তিকে একহাত অজি তারকার

Sampurna Chakraborty | ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে নেই জস হ্যাজলউড। চোটের জন্য ছিটকে যান অজি তারকা। পারথে পাঁচ উইকেট নেওয়া সত্ত্বেও দলকে জেতাতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর দাপটেই ১৫০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। কিন্তু ১০৬ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ায় তার ফায়দা তুলতে পারেনি অজিরা। দ্বিতীয় ইনিংসে ৫৩৪ রান তাড়া করতে নেমে ২৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ২৯৫ রানে বিশাল জয় পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয় বোলাররা। যশস্বী-রাহুলের ২০০ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে হিমশিম খায় স্টার্ক, হ্যাজেলউডরা। কিন্তু সাংবাদিক সম্মেলনে তাঁর একটি মন্তব্য ড্রেসিংরুমে ঝামেলায় সৃষ্টি করে। তিনি দাবি করেন, হারের জন্য দায়ী ব্যাটাররা। অ্যাডিলেড টেস্ট থেকে বাদ পড়ার পর, সুনীল গাভাসকর জানান, হ্যাজেলউডের মন্তব্যের জেরেই তাঁকে বাদ পড়তে হয়েছে। এবার কিংবদন্তিকে একহাত নিলেন ট্রাভিস হেড। এই মন্তব্যকে হাস্যকর অ্যাখ্যা দেন। 

হেড বলেন, 'সানির মন্তব্যে আমি অবাক। খুবই হাস্যকর মন্তব্য। হফকে (হ্যাজেলউড) অহেতুক আক্রমণ করা। কিন্তু কে সেসব নিয়ে ভাবে? সবাইকে টাকা দেওয়া হয় বিকল্প বাড়ানোর জন্য।' গাভাসকরের মন্তব্য ভালভাবে নেননি অ্যারন ফিঞ্চও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, 'সানির যা মনে আসছে, তাই বলছে। যা খুবই হাস্যকর। প্রথম টেস্টে ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। তখন ও এমন কথা বলত না। বর্তমান অস্ট্রেলিয়া দলের প্লেয়ারদের সম্মান করত। কিন্তু এখন যা খুশি তাই বলছে।' প্রসঙ্গত, একদিন আগে গাভাসকর বলেছিলেন, তৃতীয় দিনের শেষে হ্যাজেলউডের ইন্টারভিউয়ের জন্য তাঁকে দল থেকে বাদ পড়তে হয়েছে। প্রাক্তন প্লেয়াররা তাঁকে ছেঁটে ফেলার দাবি জানায়। অজি বোলারের মন্তব্যের জন্য অস্ট্রেলিয়া ড্রেসিংরুম ভাগ হয়ে গিয়েছে। ভারতীয় কিংবদন্তির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় অস্ট্রেলিয়ার প্রাক্তন এবং বর্তমানরা।‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া