সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Allu Arjun and Rashmika Mandanna starrer movie Pushpa 2 leaked online in HD hours after theatrical release

বিনোদন | মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসির খপ্পরে ‘পুষ্পা ২’! কোথায় ফাঁস অল্লু অর্জুনের ছবির এইচডি প্রিন্ট?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: শুক্রবার ৫ ডিসেম্বর দেশে মুক্তি পেয়েছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা,দেশের ছবির সিক্যুয়েলের ইতিহাসের অন্যতম বড় নাম হতে চলেছে 'পুষ্পা ২। বর্তমানে তারকা ঠাসা অনসম্বল কাস্ট ছবি অথবা ভিএফএক্স-এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনও বিকল্প নেই, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির টিকিট বিক্রির পরিসংখ্যানই তার প্রমাণ।  তবে মুক্তির কয়েক ঘন্টা পেরোনোর আগেই পাইরেসির খপ্পরে পড়ল অল্লু অর্জুনের এই ছবি! 

অনলাইনে ফাঁস ‘পুষ্পা ২’। ইবোমা, মুভিরুলজ, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার্স, মুভিজডা-র মতো বিভিন্ন সাইটে প্রায় বিনামূল্যে ‘পুষ্পা ২’র এইচডি কোয়ালিটি প্রিন্ট পাওয়া যাচ্ছে। ট্রেড অ্যানালিস্টদের আশা, এই ছবি প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ঘরে তুলতে পারে। তবে ছবিমুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় সামান্য চিন্তার ভাঁজ প্রযোজকদের কপালে। ছবি অনলাইনে সহজলভ্য হয়ে যাওয়ায় এর প্রভাব বক্স অফিসে পড়তে পারে বলেই আশঙ্কা একাংশের। তবে এই আশঙ্কা উড়িয়ে ছবি-নিবেদক থেকে শুরু করে প্রেক্ষাগৃহের কর্ণধাররা প্রত্যয়ী, এসব সত্বেও বক্স-অফিসে নয়া রেকর্ড তৈরি করা থেকে আটকানো যাবে না ‘পুষ্পা ২’কে। অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে ফাহাদ ফসিল এবং রশ্মিকা মন্দনাকে। 

উল্লেখ্য, এদিন স্রেফ মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’র টু-ডি ভার্সন। ছবির থ্রি-ডি ভার্সনের মুক্তি আপাতত পিছিয়ে করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। কেন পিছোল ‘পুষ্পা ২’র থ্রি-ডি ভার্সনের মুক্তির তারিখ? জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ফরম্যাটের ভার্সনটি পুরোপুরি তৈরি হয়নি। শেষমুহূর্তের ‘ব্রাশ আপ’ চলছে। 


প্রসঙ্গত, ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ বছর বয়সি এক যুবতী। গুরুতর আহত হয়েছে যুবতীর ন'বছরের সন্তান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে জমজমাট ভিড় ছিল। কিছুক্ষণেই আরও দর্শকের সমাগম হয়। তুমুল ভিড়ের মধ্যে পদপিষ্ট হন এক যুবতী ও তাঁর নাবালক সন্তান। গতকাল ছবির প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা অল্লু অর্জুন। তাঁকে আরও কাছের থেকে দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। থিয়েটারের গেটের বাইরেও হাজার হাজার দর্শক জড়ো হয়েছিলেন। তুমুল ভিড়ে বন্ধ হয়ে থিয়েটারের গেট। কেউ সেখান থেকে বেরিয়ে যেতে পারছিলেন না। ভিড় সামলাতে ময়দানে নামে পুলিশ। হাজার হাজার দর্শকের ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। তাতেই ঘটে বিপত্তি। লাঠির বাড়ি থেকে পালিয়ে বাঁচার সময় পদপিষ্টের ঘটনাটি ঘটে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া