সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Man enters Salman Khanvs shooting set In Mumbai and threatens him using lawrence bishnoi s name

বিনোদন | ‘কী রে, বিষ্ণোইকে ডাকব নাকি?’ শুটিংয়ে সলমনের উদ্দেশ্যে চিৎকার যুবকের! কেন একথা বলল সে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বুধবারের রাত। অল্প অল্প শীত পড়েছে মুম্বইয়ে। এরমধ্যেই মাতুঙ্গা অঞ্চলে রেল স্টেশনের বাইরে শুটিং করছিলেন সলমন খান। সেখান থেকেই সলমনের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে এক যুবক– “কী রে বিষ্ণোইকে ডাকব নাকি?” শোনামাত্রই সন্ত্রস্ত হয়ে যায় সবাই! তড়িঘড়ি পাকড়ে ফেলা হয় সেই অজ্ঞাত পরিচয়ের যুবককে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবাজী পার্ক থানায় নিয়ে যায় পুলিশ। 


গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার ‘টাইগার’কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। সলমন-শাহরুখ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। এহেন আবহে ওই যুবকের 'হুমকি'কে মোটেই হেলাফেলা করছে না তারকার নিরাপত্তারক্ষীরা।  যদিও পুলিশ সূত্রে খবর, ওই যুবক নাকি আদতে একজন জুনিয়র আর্টিস্ট। ছবির সেটে সলমনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে জোর বচসায় জড়ায় সে। তখন উন্মত্ত অবস্থায় নিরাপত্তারক্ষীদের সে জোর গলায় ধমকানোর পাশাপাশি বিষ্ণোইয়ের নাম তোলে। সলমন নাকি তখন আশেপাশেই ছিলেন। 


যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে। তবে এর মাঝেই জোরকদমে 'সিকান্দর'-এর শুটিং চালাচ্ছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া